শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

রিয়াদকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-08-2023 07:42:36 am

আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ শনিবার সকালে সংবাদ সম্মেলন করে ১৭ সদস্যের দল ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেটের নির্বাচক কমিটি। আর ঘোষিত দলে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের। 


আজ সকালে এক সংবাদ সম্মেলনে আসন্ন টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। মাহমুদউল্লাহর মতো আলোচনায় থাকা সৌম্য সরকারকেও দলে রাখেনি বিসিবি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দারুণ ব্যাটিং করা তানজীদ তামিম।



এর আগে টাইগার একাদশের সাত নম্বর পজিশনের জন্য দীর্ঘদিন ধরে আলোচনায় ছিলেন মাহমুদউল্লাহ, সৌম্য, আফিফ ও মোসাদ্দেক হোসেন সৈকত। তাদের মধ্যে থেকে সুযোগ পেয়েছেন কেবল আফিফ। যদিও দলে আসার লড়াইয়ে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা মাহমুদউল্লাহ নতুন করে অনুশীলন ও ফিটনেস পরীক্ষায় অংশ নিয়েছিলেন। অন্যদিকে টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পছন্দের খেলোয়াড় হওয়ায় বিশেষ নজরে ছিলেন সৌম্যও। তবে ‘এ’ দলের ইমার্জিং এশিয়া কাপে তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি হাথুরুর। 


এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহীদ হৃদয় ও তানজীদ তামিম।

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩১ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে