উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ও একইসাথে শুভেচ্ছা মিছিল

Rakibul islam ( Contributor )

প্রকাশের সময়: 10-08-2023 11:19:24 am

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে কারাদণ্ডের প্রতিবাদে ও বিএনপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সময়ের সঠিক সিদ্ধান্তে রাশেদ ইকবাল খানকে সভাপতি করায়  নারায়ণগঞ্জের ঢাকা - সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের প্রভাবশালী  সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও একই সাথে শুভেচ্ছা মিছিল আয়োজিত হয়েছে ।



আজ বৃহস্পতিবার ১০ ই আগস্ট দুপুর ১ টায় নারায়ণগঞ্জ জেলা অধিনস্ত ঢাকা সিলেট মহাসড়কে একইসাথে এই বিক্ষোভ মিছিল ও আনন্দ সমাবেশ করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল এর সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ এবং তার অনুসারীরা।শুভেচ্ছা মিছিল শেষে একই স্থানে তারা প্রতিবাদ সমাবেশ করে। 


সমাবেশে নেতৃত্ব দেন জেলা ছাত্রদল সহ সভাপতি মাসুদুর রহমান মাসুদ।আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বর্তমান কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অন্তর্গত আড়াইহাজার সরকারি সফর আলী কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল হক (কাকন) ,সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের বর্তমান কমিটির নেতৃবৃন্দ।আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলার অন্তর্গত আড়াইহাজার পৌরসভা,কাঞ্চন পৌরসভা ও তারাব পৌরসভা ছাত্রদলের বর্তমান কমিটির ও বিভিন্ন ওয়ার্ড এর নেতৃবৃন্দ।এছাড়াও আড়াইহাজার, রূপগঞ্জ ও সোনারগাঁ উপজেলা বর্তমান কমিটি ও পদপ্রত্যাশী অন্যান্য নেতৃবৃন্দ সহ এসকল উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন ও তার অধিনস্ত সকল ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।


সমাবেশে ছাত্রদল সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ , ছাত্রদলের নতুন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান প্রসঙ্গে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে সরকারের নির্দেশে। এই রায় বিএনপি,ছাত্রদল ও অন্য অঙ্গসংগঠনের নেতা কর্মীরা মানে না। অবিলম্বে এই রায় বাতিলের দাবিও জানান তিনি।

Tag
আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪২ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে