'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা

রোনালদোর গোলে ইতিহাস গড়ল আল নাসের

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 10-08-2023 07:19:50 am

যে রেকর্ড গড়ে রোনালদোকে দলে ভিড়িয়ে ফলাফলটা দেখতে চেয়েছিলেন সৌদি ক্লাব আল নাসের , অবশেষ তা পেলেন; গড়লেন ইতিহাস। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল ম্যাচে কাল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসের মাঠে নামে ইরাকি চ্যাম্পিয়ন আল শোরতাকের বিপক্ষে। যেখানে পর্তুগিজ তারকার গোলে প্রথমবারের মতো আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে উঠেছে তারা। ম্যাচের ৭৫ মিনিটে গোল করে টুর্নামেন্টের ৪১ বছরের ইতিহাসে নতুন অধ্যায় শুরু করেছে তারা। 


প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে এদিন শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে একের পর এক আক্রমণে যায় আল নাসের। প্রথমার্ধের বেশির ভাগ সময়ই বল ছিল আল শোরতার ডি-বক্সের আশপাশে। মাঝেমধ্যে প্রতি-আক্রমণ থেকে দলটি সুযোগ তৈরির চেষ্টা করলেও আল নাসরের জমাট রক্ষণের ফাঁদ এড়ানো কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। আল নাসরের আক্রমণের তোপে একরকম কোণঠাসা হয়ে ছিল ইরাকি ক্লাবটি।


ম্যাচের ৩১ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিলেন রোনালদো। তবে অফসাইডের কারণে পর্তুগিজ তারকার সেই গোল বাতিল হয়। প্রথমার্ধ গোলশূন্য থেকেই শেষ করতে হয় আল নাসরকে। 


আক্রমণের তোপ ছড়ানা রোনালদোর আল নাসের দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াদের ক্লাবটি। তবে গোলের দেখা যেন মিলছিলই না। ম্যাচের ৭১ মিনিটে দারুণভাবে ডি-বক্সে ঢুকেও পোস্টের অনেক ওপর দিয়ে বল মেরে সুযোগ নষ্ট করেন মানে। একটু পর সেই মানে ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে সুযোগ আসে আল নাসরের সামনে। পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন রোনালদো।


শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল রোনালদোর সামনে। কিন্তু নিজের ও দলের দ্বিতীয় গোলটি আদায় করতে পারেননি সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর আল নাসের। আগামী ১৩ আগস্ট ‍টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। সেখানে নাসরের প্রতিপক্ষ আল হিলাল। 

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৭ দিন ২১ ঘন্টা ১ মিনিট আগে