ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।



ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


 ‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার সকালে দুর্নীতি দমন কমিশনের পৃষ্ঠপোষকতায় দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লা ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজন করে। উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয় ও ভলাকুট কে.বি উচ্চবিদ্যালয় দল অংশগ্রহণ করে। চুড়ান্ত পর্বে বির্তকের বিষয় ছিল দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা। এতে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয় বিপক্ষে অংশগ্রহণ করে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ট বক্তা নির্বাচিত হন নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সোনিয়া রহমান। বিচারকের দায়িত্বে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভূইয়া, নাসিরনগর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রৌশন আরা। প্রতিযোগিতা শেষে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আবদুর রহিমের সভাপতিত্বে সম্পাদক আকতার হোসেন ভূইয়ার সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি মো: মোনাব্বর হোসেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর