বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

সারিয়াকান্দিতে থানা অফিসার ইনচার্জ বিদায় ও বরণ সংবর্ধনা

 বগুড়ার সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের বদলীজনিত বিদায় সংবর্ধনা ও নবাগত ওসি রাজেশ কুমার চক্রবর্তীর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর, ২০২২ (মঙ্গলবার) সকালে থানা চত্বরে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক বাবর আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন নবাগত ওসি রাজেশ কুমার চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সাংসদ সাহাদারা মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মুন্টু, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুল হুদা, সারিয়াকান্দি থানার উপ-পুলিশ পরিদর্শক তপন ঘোষ, উপজেলা মহিলা ভাইস শাহিনুর বেগম, পৌর মেয়র মতিউর রহমান মতি। এছাড়াও বক্তব্য প্রদান করেন, কামালপুর ইউপি চেয়ারম্যান রাশেদুউজ্জমান রাসেল, কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন প্রমুখ। এ ছাড়াও হাটশেরপুর ইউপি চেয়ারম্যান নূর মোঃ মেহেদী হাসান, থানার পুলিশ সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সারিয়াকান্দি থানা পুলিশের পক্ষ থেকে বিদায়ী ওসিকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ২০০১ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশ পুলিশে এবং ২০২০ সালের ২৩ অক্টোবর সারিয়াকান্দি থানায় যোগ দান করেন। প্রসঙ্গত ওসি মিজানুর রহমানকে সম্প্রতি রাজশাহী রেঞ্জের নাটোর জেলায় বদলী করা হয়।
নবাগত অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বদলীর পূর্বে পাবনা জেলার সুজানগর থানার তদন্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Tag
আরও খবর