কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন আরও ৭৯ পরিবার

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প -২ এর আওতায় এবার মোরেলগঞ্জ উপজেলায় আরও ৭৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন মাথা গোঁজার ঠাঁই। এসব পরিবারগুলোর হাতে ঘরের চাবি ও জমির দলিল বুঝিয়ে দেওয়ার সকল প্রস্তুতি শেষ করেছেন উপজেলা প্রশাসন। 


আগামীকাল ৯ আগস্ট (বুধবার) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের ভূমি ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে চতুর্থ দফায় মোরেলগঞ্জ উপজেলার ৭৯ উপকারভোগী পরিবারের হাতে গৃহের চাবি ও দলিল তুলে দেওয়া হচ্ছে।


দীর্ঘদিন ভূমিহীন থাকা হতদরিদ্র মানুষগুলো সরকারি এই ঘর পাওয়ার আশায় অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


ইতিমধ্যে ঘরগুলো পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান, উপজেলা প্রকল্প বাস্তবায়নন কর্মকর্তা আবদুল্লাহ আল জাবির, স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ।


উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী কাজের গুণগত মান বজায় রেখে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘরগুলো নির্মাণ করা হয়েছে।


এর আগে 'ক' তালিকাভুক্ত ৫১৬টি ভূমিহীন পরিবারের মধ্যে এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপে মোট ৪৬৬ টি পরিবারের মাঝে ২ শতক জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে।


বুধবার বনগ্রাম ইউনিয়নে ২০ টি, তেলিগাতি ইউনিয়নে ৫১ টি এবং মোরেলগঞ্জ সদর ইউনিয়নে ০৮টি মোট ৭৯ টি ভূমিহীন পরিবারের মাঝে এ ঘর হস্তান্তর করা হচ্ছে।


Tag
আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে