বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে আগুনে স্বপ্নের দোকান পুড়ে ছাই।

প্রতিদিনের মত নিজের দোকানের বেচাকেনা শেষে ঘরে ফিরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিলেন ব্যাবসায়ী নুরুল আলম (৪০)। কিন্তু শেষ রাতে ঘুম ভাঙলো এক ভয়াবহ দুঃসংবাদে! আগুন জ্বলছে তার স্বপ্নের দোকান ঘরে। পরিমরি করে বিছানা ছেড়ে যখন এসে পৌছলেন তখন দাউদাউ করে চোখের সামনে জ্বলছে তার প্রতিষ্ঠান। স্থানীয় জনতার সহায়তায় খুব সামান্য পরিমান মালামাল উদ্ধার করতে পারলেও পুড়ে ভস্মীভূত হয়ে গেছে দোকানে থাকা প্রায় ৩০ লাখ টাকার মালামাল। সোমবার ভোররাত ৪ টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বউবাজারে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর প্রচুর বৃষ্টিপাতের কারনে স্থানীয় বাজারের অধিকাংশ মানূষই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। শেষ রাতে বাজার সংলগ্ন মসজিদের মুয়াজ্জিন ইমাম হোসেন ফজরের আজান দেয়ার জন্য অযু করতে নামলে প্রথমে আগুনের বিষয়টি দেখতে পান। সাথে সাথেই দোকান মালিককে ফোন দিয়ে জানালে ও তার আত্মচিৎকারে অনেকে আগুন নেভাতে এগিয়ে আসেন। এ সময় তারা হাতের কাছে যা পেয়েছেন তাই দিয়ে পাশের পুকুর ও খাল থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেছেন।


তবে উপস্থিত অনেকে বলছেন, মুদি দোকান হওয়ায় দোকানের ভিতরে ও বাইরে প্রায় ২০ ড্রাম ডিজেল মজুদ করা ছিল। তাই আগুন ঐসব ড্রামে লাগার পরে তা বারুদের মত কাজ করছিল। ফলে বৃষ্টিপাতের সময় আগুন লাগলেও টিন ও কাঠের তৈরি দোকানটির আগুন নেভানো সম্ভব হয়নি। যেটুকো উদ্ধার করা গেছে তা পুড়ে যাওয়া মালের তুলনায় একেবারেই সামান্য।


দোকান মালিক নূরুল আলম পন্ডিত বলেন, "আমি তো নিস্ব হয়ে গেলাম। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আমার দোকানে আগুন লাগতে পারে না, কারন আমি প্রতিদিন মেইন সুইচ অফ করে যাই। এ আগুন কেউ শত্রুতা করে লাগিয়েছে। স্থানীয় জেলেদের নিকট প্রায় ১ কোটি চল্লিশ লাখ টাকার মালামাল বাকিতে বিক্রি করেছি। এগুলোর হিসাবের খাতা দোকানেই রক্ষিত ছিল তার কিছুই পেলাম না। দোকানে প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিল, শুধু ২ বেরেল ডিজেল আর ৫ টা গ্যাসের সিলিন্ডার ছাড়া কিছুই রক্ষা করতে পারিনি। আমি এখন কি করবো জানিনা।"


ঘটনাস্থল পরিদর্শন শেষে চরমোন্তাজ পুলিশ ফাড়ির এস আই রাতুল বলেন, সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছি। পরিকল্পিতভাবে লাগানো হয়েছে কিনা তা সুনির্দিষ্ট ভাবে বলা যাবে না। তবে অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

আরও খবর

6b066baec380e-251126110134.webp
অভিযোগ

২ ঘন্টা ৩১ মিনিট আগে