বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

বিএনপিকে নিষিদ্ধের দাবিতে মাদারগঞ্জে যুবলীগের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জামালপুরে মাদারগঞ্জে উপজেলা যুবলীগের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ সোমবার সকালে যুবলীগের শত শত নেতাকর্মীর উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ ১৫ ই আগস্ট হত্যাকান্ডের মাষ্টারমাইন্ড মানবাধিকার লঙ্ঘন কারী জিয়াউর রহমানের মরণোত্তর, ৭৫ এর পালাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর, ২১ শে আগস্ট হত্যাকান্ডের মাষ্টারমাইন্ড ও পালাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং কানাডার ফেডারাল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবিতে এ মানববন্ধন করা হয়৷ উপজেলা যুবলীগের সভাপতি ফরিদুল ইসলামে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে  বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ওবায়দুর রহমান বেলাল৷ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু অরুণ কুমার সাহা ও এস এম রেজাউল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সমন্বয়কারী মোশাররফ হোসেন বাদল, সদস্য পুলক পারভেজ,মহিলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সমসাদ আরা রেবা, উপজেলা মৎসজীবী লীগের সদস্যসচিব মোস্তাকিম মাহমুদ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন প্রমূখ৷ মানববন্ধন শেষে ১৫ই আগস্ট হত্যাকান্ডের মাষ্টারমাইন্ড মানবাধিকার লঙ্ঘনকারী জিয়াউর রহমানের মরণোত্তর,৭৫এর পালাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর,২১শে আগস্ট হত্যাকান্ডের মাষ্টারমাইন্ড পালাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং কানাডার ফেডারাল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপির নিবন্ধন বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল এর নিকট স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ৷ এ সময় উপজেলা আওয়ামী লীগ, উপজেলা, শহর, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷  

আরও খবর
6b066baec380e-251126110134.webp
অভিযোগ

২ ঘন্টা ৪৫ মিনিট আগে