ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

আমলে কাসিরের মর্ম ও বিধান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-08-2023 01:07:12 am


◾মুফতি খালিদ কাসেমি : স্তম্ভের দ্বিতীয়টি নামাজ। মহানবী (সা.) বলেন, ‘ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের ওপর প্রতিষ্ঠিত। এক. আল্লাহকে এক বলে বিশ্বাস করা। দুই. নামাজ কায়েম করা। তিন. জাকাত আদায় করা। চার. রমজানের রোজা পালন করা এবং পাঁচ. হজ করা।’ (মুসলিম) 


ইমানের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। এক দীর্ঘ হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘(দীনের) সকল কাজের মূল হচ্ছে ইসলাম (অর্থাৎ কালিমা) এবং তার স্তম্ভ হলো নামাজ। আর সর্বোচ্চ চূড়া জিহাদ।’ (মিশকাত) 


একাগ্রতা নামাজের প্রাণ। একাগ্রতার সঙ্গে নামাজ আদায়ের গুরুত্ব অনেক। কোরআনে আল্লাহ তাআলা মুমিনদের সাতটি গুণের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে প্রথমটি হলো, বিনয়, নম্রতা ও একাগ্রতার সঙ্গে নামাজ আদায় করা। মহান আল্লাহ এরশাদ করেন, ‘নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মুমিনগণ। যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত।’ (সুরা মুমিনুন: ১-২)


নামাজরত ব্যক্তির এমন কোনো কাজ, যা নামাজ পরিপন্থী—শরিয়তের পরিভাষায় এমন কাজকে আমলে কাসির বলা হয়। আমলে কাসিরের মর্মের ব্যাপারে ফকিহদের মধ্যে মতভেদ রয়েছে। তবে সর্বাধিক গ্রহণযোগ্য মত হলো, নামাজের মধ্যে নামাজি ব্যক্তির এমন কোনো কাজ করা, যে কারণে নামাজের বাইরের কেউ দেখলে নামাজির ব্যাপারে এ ধারণা জন্মে যে এই ব্যক্তি এখন আর নামাজে নেই। যেমন—একই রোকনের মধ্যে তিনবারের বেশি শরীর চুলকানো কিংবা তিনবার টুপি ঠিক করা। নামাজের মধ্যে রিং বেজে উঠলে মোবাইল ফোন বের করে নম্বর দেখে রিংটোন বন্ধ করা ইত্যাদি। নামাজে এ ধরনের কাজ করলে নামাজ ভেঙে যায়। 


লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪০ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১১৬ দিন ১১ মিনিট আগে