বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

লক্ষ্মীপুরে সফল কৃষক গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগঞ্জে ২ টি গাঁজা গাছ সহ মাদক ব্যবসায়ী জাকির হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে বিশেষ অভিযানে গ্রেফতার করে রামগঞ্জ থানা পুলিশ। গাঁজা গাছ দুটি আনুমানিক ৬ ফুট ও আরেকটি ৫ ফুট ১০ ইঞ্চি। 


গ্রেফতারকৃত জাকির হোসেন রামগঞ্জ উপজেলার ৮ নং করপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আনিন্দপুর হানিফ মেম্বারের নতুন বাড়ির মৃত সলেমান মিয়ার ছেলে। 


আজ ৬ আগস্ট (রবিবার) লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারেক বিন রশিদের দিক নির্দেশনায় রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হকের তত্বাবধানে এসআই  মুহাম্মদ কাওসারুজ্জামান ও এএসআই মো: আজাদ হোসেনের  সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান পরিচালনা করে দুটি গাঁজা গাছ সহ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।


এছাড়াও এসআই মো: অলি উল্লাহ ও সঙ্গী ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে  মাদক ব্যবসায়ী  মোঃ  হৃদয়(১৯), পিতা-আনোয়ার হোসেন,গ্রাম- কাজিরখিল (ইউনুছ পন্ডিত বেপারী বাড়ী, পৌরসভা ০৬নং ওয়ার্ড) , থানা- রামগঞ্জ, জেলা – লক্ষ্মীপুর কে  ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। 


রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, উক্ত আসামীদেরকে  বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর