*কক্সবাজার জেলার দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনা করে পর্যটকের মৃত্যু ঘটানোয় দায়েরকৃত হত্যা মামলার ১নং আসামি গ্রেফতার।* নোয়াখালীতে বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্যে গুলি, লাগল সহযোগীর বুকে বন্যার্তদের পাশে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’, ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন আদমদীঘিতে গাঁজা-মদসহ আটক তিন জনের জেল-জরিমানা আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু লালপুরে ছিনতাই হওয়া টাকাসহ ২ ছিনতাইকারী গ্রেফতার শিশু জান্নাতুল হত্যার বিচার ও ধর্ষক রবির প্রকাশ্যে ফাঁসির দাবিতে নড়াইল কোর্ট চত্বরে মানববন্ধন সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে বুটেক্সে ৪ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে কলারোয়ার যুবকের কাছ থেকে কুশ উদ্ধার বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি

মুক্ত হতে চাই, বুঝতে চাই, আমরা আসলে কারা: মেগানকে বলেছিলেন সোফি

২০১৫ সালে প্রথমবার কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হন জাস্টিন ট্রুডো। সে সময় মার্কিন সাময়িকী ভোগের প্রচ্ছদে স্থান করে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নজর কাড়েন ট্রুডো ও সোফি। ২০১৭ সালে দুজনের দীর্ঘদিনের ভালোবাসার ওপর আলোকপাত করে আরেকটি নিবন্ধ প্রকাশ করে ভোগ। এখন ১৮ বছরের সংসার জীবনের ইতি টানার ঘোষণা দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই দম্পতি।কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও স্ত্রী সোফি গ্রেগোয়ার দেড় যুগের পথচলার ছন্দপতন ঘটলো। আকস্মিক এ খবরে শোরগোল পড়ে গেছে চারদিকে। যদিও সোফি বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন অনেক আগেই।

এক সাক্ষাৎকারে সোফি বলেছিলেন, যুগ যুগ ধরে চলে আসা বিবাহিত নারীদের গৃহস্থালী ভূমিকা থেকে বের হয়ে আসতে চান তিনি।

২০২২ সালের নভেম্বরে সোফির ওই সাক্ষাৎকার সম্প্রচার হয়েছিল। সাক্ষাৎকারটি নিয়েছিলেন প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল। ওই সময় মেগানের ‘গুড ওয়াইফ, ব্যাড ওয়াইফ; গুড মম, ব্যাড মম’ শীর্ষক পডকাস্টে অংশ নেন সোফি।

পডকাস্টের শুরুতেই সোফির সম্পর্কে বলতে গিয়ে মেগান বলেন, নারীদের ওপর অতিরিক্ত প্রত্যাশার চাপ সামাল দেওয়ার উপায় সোফি খুব ভালোভাবে জানেন। 

বহুবিধ ভূমিকা রেখে চলা নারীদের ‘অপরাধবোধ’ প্রসঙ্গে সোফি বলেন, আমি মনে করি, আমরাই (নারীরা) এই বোধ নিজেদের কাঁধে টেনে নিতে শিখে যাই। মেয়ে হিসেবে জন্ম নেওয়ার কারণে একটা মেয়েশিশু কখনোই অপরাধবোধে ভুগে না। বড় হওয়ার পথে আমরাই বরং এই বোধের জন্ম দিই। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সোফি আরও বলেন, বিশ্বজুড়ে নারীরা এখনো একটি পরিবারের প্রাণ (নিউক্লিয়াস)। বেশির ভাগ ঘরের কাজ এখনো নারীদের সামলাতে হয়। পরিবারের কল্যাণ ও বাচ্চাদের ভালোর জন্য নেওয়া বেশির ভাগ সিদ্ধান্তের ক্ষেত্রে নারীদের অবদান থাকে। 

সোফি বলেন, আমি মনে করি, আমাদের প্রত্যেকের ভেতরে একেকটি সিংহী রয়েছে। আমরা মুক্ত হতে চাই। বুঝতে চাই, আমরা আসলে কারা। 

জাস্টিন পিয়েরে জেমস ট্রুডোর জন্ম ১৯৭১ সালের ২৫ ডিসেম্বর। কানাডার ২৩তম প্রধানমন্ত্রী তিনি। সোফি গ্রেগোয়ার বেড়ে উঠেছেন মন্ট্রিলে। শৈশব থেকেই তারা একে অন্যের পরিচিত ছিলেন। তিনি ছিলেন ট্রুডোর এক ভাইয়ের বন্ধুর সহপাঠী।

২০০৩ সালে একটি দাতব্য প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহের অনুষ্ঠানে ট্রুডো ও সোফির দেখা, এরপর প্রণয়ে গড়ায় তাদের সম্পর্ক। ২০০৪ সালে এই জুটির বাগ্দানের পরের বছর বিয়ে করেন ট্রুডো ও সোফি। তাদের তিন সন্তান- ২০০৭ সালে বড় ছেলে জাভিয়ার, ২০০৯ সালে মেয়ে এলা গ্রেস ও ২০১৪ সালে ছোট ছেলে হ্যাড্রিয়েনের জন্ম হয়।

Tag
আরও খবর