উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

রূপগঞ্জে বিজিবি'র স্ত্রীকে শ্লীলতাহানি।। প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে জখম

Rakibul islam ( Contributor )

প্রকাশের সময়: 03-08-2023 11:16:52 am

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিজিবি সদস্য সামছুল হকের স্ত্রী খাদিজা আক্তারকে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায়  প্রতিবাদ করায় একই সময়ে তার স্বামী বিজিবি সদস্য সামছুল হককে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করেছে বখাটেরা। গতকাল ৩ আগস্ট বৃহস্পতিবার উপজেলার ভুলতা অটো ষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খাদিজা আক্তার বাদী হয়ে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা আজিজ নগরের আওলাদ হোসেনের ছেলে ইমন (৩০) ও সুমনকে (৩২) আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

পুলিশ জানায়, রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার দক্ষিণ বাড়ৈ এলাকার খাদিজা আক্তার তার স্বামী বিজিবি সদস্য সামসুল হক, তাদের কন্যা সন্তান সামিয়া আক্তার (৭) ও লামিয়া আক্তার (৫) তারা অটো গাড়ি যোগে দক্ষিণ বাড়ৈ থেকে ভুলতা গাউছিয়া মার্কেটে কেনাকাটার উদ্যেশ্যে রওয়ানা হয়। ভুলতা অটো ষ্ট্যান্ডে পৌছায়ে অটো থেকে নামার সঙ্গে সঙ্গে খাদিজা আক্তারের উপরে লাগিয়ে দেয়। খাদিজা আক্তার  প্রতিবাদ করলে আসামী ইমন ও সুমন তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এক পর্যায় আসামীরা খাদিজা আক্তারের গায়ে হাত শ্লীলতাহানি করে। এ ঘটনায় তার স্বামী সামছুল হক প্রতিবাদ করলে আসামীরা ও তাদের দোকানের কর্মচারীরা জোটবদ্ধ হয়ে লাঠিসোটা দিয়ে তাকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।   এসময় আসামীরা খাদিজা আক্তারের গলায় থাকা ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। খাদিজা আক্তার ও তার পরিবারের সদস্যদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন ছুটে আসলে আসামিরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। 


এ ব্যাপারে রূপগঞ্জ থানা ওসি এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

Tag
আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪২ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে