মৌলভীবাজারে অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ আশ্রয়কেন্দ্র, জিআর চালসহ নগদ টাকা বরাদ্দ ময়মনসিংহের আসামী সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার অপরিপক্ব আমে কার্বাইড ব্যবহারের অভিযোগ, ধ্বংস ৯ হাজার কেজি আম দেবহাটায় ১৫৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ২ দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যার রায় গৃহশিক্ষকের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ সাময়িক বরখাস্ত আক্কেলপুরে দাখিল পরীক্ষায় নকল করায় মাদ্রাসা ছাত্রী বহিষ্কার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত ধান কাটা ও শুকানো—দুই ক্ষেত্রেই বিপাকে কৃষক, বাড়ছে লোকসানের আশঙ্কা। বাজেট সংকটে থমকে আছে বুটেক্সের স্টেশনারি সম্প্রসারণ প্রকল্প চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু পারিবারিক কলহে যশোরে গৃহবধূর প্রাণহানি: বকচর হুশতলায় শোকের ছায়া শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে কচুয়ায় বিএনপির সংবাদ সম্মেলন রায়পুরে মৃত্যুর দ্বারপ্রান্তে সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনওর অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা ও মারপিট মৌলভীবাজারে পাহাড়ি ঢলে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দী ৫ শতাধিক পরিবার জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও'র অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা

১২ ঘণ্টা অপেক্ষার পর রানিকে শেষ শ্রদ্ধা জানালেন বেকহ্যাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-09-2022 12:15:44 pm

প্রায় ১২ ঘন্টা অপেক্ষা করার পর প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানালেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ডেভিড বেকহ্যাম। শুক্রবার (১৬সেপ্টেম্বর)  সকাল থেকে ওয়েস্টমিনস্টার হলে শায়িত ছিল প্রয়াত রানির কফিন। সেখানে সাধারণ মানুষকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেওয়া হয়েছে। বেকহ্যামও সাধারন মানুষের মতোই লাইনে দাঁড়িয়েছিলেন। তবে ৪৭ বছর বয়সী ফুটবল তারকা ভাবতে পারেননি এত ক্ষণ তাকে অপেক্ষা করতে হবে।

গত ৮ সেপ্টেম্বর প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ। বুধবার তার মরদেহ বাকিংহ্যাম প্যালেসে নিয়ে আসা হয়। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত তার দেহ ওয়েস্টমিনস্টার হলে রাখা হবে। ভিড় এড়ানোর আশায় শুক্রবার ভোর দুটো থেকে লাইনে দাঁড়িয়েছিলেন বেকহ্যাম। তবে গিয়ে দেখেন তার অনেক আগে থেকেই লোক দাঁড়িয়ে। ১২ ঘণ্টা অপেক্ষার পর রানিকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পান তিনি।

n-5প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে লাইনে অপেক্ষা করেন বেকহ্যাম।

পরে এক টিভি চ্যানেলে বলেছেন, “ভেবেছিলাম রাত দুটোর সময় সব শান্ত থাকবে। ভুল প্রমাণিত হয়েছি। সবাই হয়তো ভেবেছিল ভিড় কম থাকবে। তাই তখন থেকেই লাইন দিয়েছে। সব বয়সের মানুষ রয়েছে এখানে। একটু আগেই ৮৪ বছরের এক মহিলাকে দেখলাম। প্রত্যেকে এই অভিজ্ঞতার সাক্ষী থাকতে চায়।”

বেকহ্যাম বলেন, “আমিও রাজকীয় একটি পরিবারে বড় হয়েছি এবং আমি সেভাবেই বড় হয়েছি, আজ যদি আমার দাদা-দাদি বেঁচে এখানে থাকতেন, আমি জানি যে তারা এখানে থাকতে চাইতেন। আমি এখানে তাদের পক্ষে এবং আমার পরিবারের পক্ষে এবং স্পষ্টতই এখানে অন্য সবার মত রানিকে শ্রদ্ধা জানাতে চাই। তাই রানিকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ হাতছাড়া করিনি।”

Tag
আরও খবর