শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

কৃষি অফিসের সিঁড়ির নিচ থেকে মটর-সাইকেল চুরি, এখনও হয়নি উদ্ধার

মো:সিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি:-জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা কৃষি অফিসের সিঁড়ির নিচ থেকে চুরি হওয়া মোটর-সাইকেলটি ২০দিন অতিবাহিত হলেও এখনও উদ্ধার হয়নি। 

মটর সাইকেলটি ফিরে পেতে পুলিশ প্রশাসনের কাছে জোরালো আবেদন জানিয়েছেন ভুক্তভোগী কৃষি অফিসের কম্পিউটার অপারেটর এরশাদ আলী। তিনি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রামের বাসিন্দা। 

জানা যায়, গত ১১জুলাই দুপুরে উপজেলার কৃষি অফিসের নিচ তলায় সিঁড়ির নিচে (ডিস্কোভার ১২৫ সি.সি) মটর সাইকেল রেখে অফিসের কাজে বাহিরে যান অপারেটর এরশাদ আলী। পরে অফিসিয়াল কাজ শেষ করে বিকালে ৫টায় দেখেন সিঁড়ির নিচে তার মটরসাইকেল নেই। পরবর্তীতে উপজেলা প্রশাসন ভবনের সিসি টিভি ফুটেজে দেখা যায়  মুখে মাক্স পড়া এক ব্যক্তির গাড়ির তালা ভেঙে মটরসাইকেলটি চুরি করে নিয়ে যাচ্ছে। পরে এঘটনায় ভুক্তভোগী এরশাদ আলী বাদী হয়ে (১৩ জুলাই) সরিষাবাড়ী থানায় (৪৫৪-ধারায়) অঙ্গাত মামলা (নং-১৪) দায়ের করেন। অভিযোগে ২০দিন অতিবাহিত হলেও এখনও গাড়িটি উদ্ধার করতে পারেনি পুলিশ।

এছাড়াও সম্প্রতি বেশ কয়েকটি গাড়ি এই উপজেলার পরিষদের চত্তর থেকে ইতিপূর্বে চুরি হয়েছে। এই নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে প্রশাসন ভবন গুলোতে সিসি টিভি থাকা সত্ত্বে মরটসাইকেল কেন চুরি হচ্ছে। তাহলে কি নিরাপত্তার অভাব, নাকি অন্য কিছু? 

এদিকে ভুক্তভোগী এরশাদ আলী বলেন, ‘আমি মধ্যবিত্ত ঘরের সন্তান, কৃষি অফিসের সামান্য বেতনে চাকরি করি। আমার পক্ষে আর গাড়ি কিনা সম্ভয় নয়। ইতিপূর্বেও আমার অন্য একটি গাড়ি চুরি হয়েছে। আমি পুলিশ প্রশাসনের কাছে জোরালো দাবি জানাই আমার মটর-সাইকেলটি উদ্ধার করে দেন।


এ-বিষয়ে সরিষাবাড়ী থানার দায়িত্বরত এসআই হুমায়ুন বলেন, ‘মটরসাইকেলটি উদ্ধারের জন্য চেষ্টা চলমান রয়েছে। সিসি টিভির ফুটেজ দেখে চুরটিকে সনাক্ত করা যাচ্ছে না। তবে খুব তাড়াতাড়ি গাড়িটি উদ্ধার হবে।

আরও খবর