পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

মাসিক সাহিত্যকলি’ হিজরী নববর্ষের প্রকাশনা অনুষ্ঠান

সত্যের পথে সাহসের সাথে কলম চলবে অবিরাম” প্রতিপাদ্য সাহিত্যের ছোট্ট কাগজ “মাসিক সাহিত্যকলি” হিজরি নববর্ষের বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন হয়েছে। ১৪৪৫ হিজরি সনের সূচনাপর্বেই নবতর আমেজে হাজির হলো সাহিত্য সাময়িকীর ৮ম সংখ্যা। হিজরি সন, সীরাতে নবভী স., আলোকিত মনীষা, ইসলামী স্থাপত্য, আত্মজৈবনিক সাক্ষাৎকার, দিনলিপি, ভ্রমন কাহিনী, স্মৃতিকথা, কবিতা-ছড়া, গ্রন্থালোচনা, আলোকিত শিক্ষাঙ্গন, মাদ্রাসা ও সাহিত্য সংবাদসহ গুরুত্বপূ্র্ণ বিষয়াদী নিয়ে নবীন-প্রবীণের লিখনী দিয়ে সাজানো হয়েছে এবারের সংখ্যাটি।

সোমবার (১২ মুহররম, ৩১ জুলাই) পড়ন্ত বিকেলে রামু কলঘর বাজারস্থ কাজী অফিসে অনাড়ম্বরভাবে মাসিক সাহিত্যকলির নতুন এ সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদগ্ধ লেখক, প্রাবন্ধিক, সাহিত্যিক ও সম্ভাবনাময়ী একঝাঁক নবীন লিখিয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে এ সাহিত্যায়োজন হয়ে উঠে অনেক প্রাণবন্ত।মাসিক সাহিত্যকলি’র উপদেষ্টা সম্পাদক, রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা লেখক, শামসুল হক শারেক। তিনি বলেন, সাহিত্যের ছোট্ট কাগজ “সাহিত্যকলি” নবীন লিখিয়েদের একটি আশাজাগানিয়া প্লাটফরম। ইসলামের শাশ্বত সৌন্দর্য উপস্থাপন এবং সুস্থধারার সাহিত্য-সংস্কৃতি চর্চায় সম্ভাবনাময়ী এ সাহিত্য প্রকাশনা নবীনদের অগ্রযাত্রায় প্রেরণাদীপ্ত প্রতীক হিসেবে কাজে আসবে।


সম্পাদক অলি উল্লাহ আরজুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কবি, প্রাবন্ধিক এম সুলতান আহমদ মনিরী, প্রবীণ আলিম মাওলানা মোস্তাক আহমদ, রামু লম্বরীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. মিজানুর রহমান, রামু লেখক ফোরামের সহ-সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, রামু লেখক ফোরামের সাধারণ সম্পাদক ও পুষ্পকলির নির্বাহী সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, মুবাল্লিগ

মাওলানা আব্দুল গফুর, রামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কচি ফুলের আসর বিভাগীয় সম্পাদক মুহাম্মদ নুরুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন, সম্পাদনা সহযোগী শফিকুল ইসলাম, হাফেজ সাঈদ হোসাইন, ব্যস্থাপনা সহযোগী আব্দুল্লাহ মাহমুদ, নবীন লিখিয়ে বোরহান মাহমুদ, আহমদ বিন শফী, আবরার বিন মনির, কামরুল ইসলাম মুছা প্রমুখ। সভাপতির বক্তব্যে উপদেষ্টা সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর বলেন, সাহিত্যাঙ্গনে আমাদের আদর্শিক অভিযাত্রাকে গতিময় করার লক্ষে বপিত স্বপ্নের বীজ এ সাহিত্যকলি। সুস্থধারার সাহিত্য-সংস্কৃতি চর্চায় শিশুতোষ এ প্রকাশনাকে সমৃদ্ধ করার জন্য বিজ্ঞজনদের সুচিন্তিত মতামত, শুভানুধ্যায়ীমহলের সুপরামর্শ, দু’আ ও আন্তরিক সহযোগিতা কাম্য।


প্রবীণ আলেমেদ্বীন মাওলানা মোস্তাক আহমদের পরিচালনায় মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

আরও খবর


6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

৫ ঘন্টা ৫০ মিনিট আগে