কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

শ্যামনগরে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গাজীর হাট ফুটবল একাদশ

সোমবার বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শ্যামনগর ফুটবল একাডেমির আয়োাজনে আট দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় উভয় দলে দেশি ও  বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে যার এক দিকে ছিল শ্যামনগর ফুটবল একাডেমী এবং অপর দিকে গাজীর হাট ফুটবল একাদশ।
 
ফাইনাল খেলার উদ্বোধন ও খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য  এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপি ও  শ্যামনগর সদর ইউপির  চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু, শ্যামনগর থানার অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ।

 এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ জুলফিকার আলী মেহেদী লিটন, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, শ্যামনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শেখ জাবের হোসেন, আওয়ামীলীগনেতা সোহেল রানা বাবু, জাহাঙ্গীর হোসেন লাভলু, পতিত পাবন মন্ডল, ইউপি সদস্য দেলোয়ারা বেগম প্রমুখ।

খেলা পরিচালনা করেন তৈয়বুর রহমান বাবলু এবং সহকারী হিসেবে ছিলেন জাহাঙ্গীর কবির ও ইলিয়াস হোসেন। ফাইনাল খেলায় গাজীর হাট ফুটবল একাদশ ২-০ শূন্য গোলে জয় লাভ করে।


আরও খবর