জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

রূপগঞ্জে বিএনপি- জামায়েতের অগ্নি,সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Rakibul islam ( Contributor )

প্রকাশের সময়: 31-07-2023 10:29:51 am

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি -জামায়েতের অগ্নি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১ জুলাই সোমবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাহেদ আলীর নেতৃত্বে আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা  বিক্ষোভ মিছিল নিয়ে ডেমরা-রূপগঞ্জ -কালীগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে বড়ালু বাজারে গিয়ে সমাবেশ করে। সমাবেশে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী বলেন, বিএনপি-জামায়েতের চরিত্র এখানো পরির্বতন হয়নি। দেশব্যাপী বিএনপি-জামায়েত যে আগুন, সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টি করছে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের যে উন্নয়ন করেছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শ্রী রবি রায়,ইউপি সদস্য আব্দুল মতিন ভূঁইয়া,কায়েতপাড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি জোসনা বেগম, সাধারণ সম্পাদক আরজুদা বেগম, আওয়ামী লীগ নেতা আব্দুল করিমসহ আরও অনেকে। 

আরও খবর