ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট এমইএস কনভেনশন হলে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নবীনদের বরন ও মিলনমেলা অনুষ্ঠিত ‎ ‎বিষের ছোবলে বিপর্যস্ত সুন্দরবন, অপরাধ দমনে ১৩৫ জনের তালিকা ২৪ আমাদের আমাদের করতে থাকলে কারোরই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া! জিয়া পরিবার ঐক্যের রাজনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীনের বরখাস্তের আদেশ স্থগিত মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন আদমদীঘিতে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি গ্রেফতার আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃক্ষরোপণ নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন

বানিয়াচংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা




 হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার (৩০ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। 


আবুল কাশেম চৌধুরী বলেন, গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার সব দলেরই আছে। কিন্ত সেই আন্দোলন যদি সহিংসতা, ভাঙচুর,জ্বালাও পোড়াও হয় তাহলে প্রশাসন কঠোর হস্তে দমন করবে বলে আমি প্রত্যাশা করি। বানিয়াচং থেকে নবীগঞ্জগামী সিএনজি সমস্যা সমাধানে ইউপি চেয়ারম্যান এরশাদ আলী প্রাথমিক ভুমিকা রাখলে পরবর্তীতে উপজেলা পরিষদ ও প্রশাসন যৌথ উদ্যোগে এর সমাধান করা হবে।  


এসিল্যান্ড মোঃ নাজমুল হাসান বলেন, রাস্তাঘাটে বখাটেদের উৎপাত যেখানেই দেখবেন প্রশাসনকে জানাবেন, ধরে নিয়ে এসে শাস্তির নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন বানিয়াচংয়ের ভেতরে কোনো পার্ক নেই। আসুন সকলে মিলে বিনোদনের জন্য একটি পার্ক গড়ে তুলি। তাছাড়া তিনি বলেন উপজেলা সদরের প্রবেশদ্বারে সিএনজি স্ট্যান্ডটি অন্যত্র স্থানান্তর করলে যানজটসহ নিরসন ও সৌন্দর্য বৃদ্ধি পাবে।  


অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আমি বিশ্বের বৃহত্তম গ্রামে যোগদান করে গর্বিত। যতদুর জেনেছি এ অঞ্চলের মানুষ অত্যনন্ত সহজ সরল। একে অপরের সাথে ভাতৃত্বের বন্ধন রয়েছে। তিনি আরও বলেন, মাদকসেবীরা সহজেই অপরাধে জড়িয়ে যায়, তাই তালিকা অনুযায়ী মাদক কারবারি ও সেবনকারীদের গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হবে। ওসি বলেন, সকলে মিলে কাজ করলে উপজেলাকে সবুজায়ন করা সম্ভব, গত ২৯ জুলাই বানিয়াচং মডেল প্রেসক্লাব মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে বৃক্ষরোপণ করেছে। এ ধরনের কাজে সবাই এগিয়ে আসা উচিৎ। 


সভাপতির বক্তব্যে ইউএনও পদ্মাসন সিংহ বলেন, রাস্তাঘাট, ব্রীজ-কালভার্টে বসে স্কুল কলেজগামী মেয়েদের সাথে বখাটেপনা বন্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে। জলমহাল সমস্যা সমাধানে প্রশাসন আরও সতর্কতার সহিত কাজ করবে। নির্বাচনকে সামনে রেখে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেজন্য ২৪ ঘন্টা মনিটরিং ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জমান খান ধন মিয়া, শেখ সামছুল হক, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল আহাদ, এরশাদ আলী, নাসির চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজী মাওলানা আতাউর রহমান, সেক্রেটারী বিপুল ভ‚ষণ রায়, মডেল প্রেসক্লাবের উপদেষ্টা শেখ মোঃ শাহনেওয়াজ ফুল মিয়া, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন ও হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি স্মৃতি চ্যাটার্জি কাজল প্রমুখ।

Tag
আরও খবর