জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

হালের উদীয়মান কণ্ঠশিল্পী ও গীতিকার সেলিম সাঈব।

Rakibul islam ( Contributor )

প্রকাশের সময়: 29-07-2023 04:38:04 pm

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে তার জন্ম। সেখানেই বেড়ে ওঠা এবং সঙ্গীতের পথচলা।গানের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও সেটি তার কন্ঠ ও লেখনীর সৃজনশীলতার কাছে প্রতিবন্ধকতার কারণ হয়ে উঠতে পারে নি। ইতোমধ্যে তার দুইটি মৌলিক গান মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হয়েছে ইউটিউব ও ফেইসবুক সহ আরো কিছু প্লাটফর্মে।


তার প্রকাশিত প্রথম মৌলিক গানের শিরোনাম ' ফিরে আয় ' ।আধুনিক ও হালকা রক গানের সংমিশ্রণে এই গানের সুর ও কন্ঠ দিয়েছেন সেলিম সাইব এবং গানের সঙ্গীতায়োজন করেছেন হালের জনপ্রিয় গায়ক ও গীতিকার তন্ময় মাহাবুবুল।গানটি সেলিম সাইব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ।

তার প্রকাশিত দ্বিতীয় মৌলিক গানটির শিরোনাম ' তুই মেয়ে চিনলিনা ( চিনলিনারে চিনলিনা) ' ইউটিউব এবং ফেইসবুকে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।গানটি ইতোমধ্যেই দর্শক প্রিয়তা পেয়েছে।গানটি সব ভিডিও প্ল্যাটফর্ম থেকে এই পর্যন্ত ৫ লাখ ভিউজ অতিক্রম করেছে।এবং বিভিন্ন অডিও প্ল্যাটফর্ম থেকেও ১ লাখের অধিক ভিউজ অতিক্রম করেছে। 

তার পরবর্তী গানের কথা জানতে চাইলে তিনি জানান , করোনা মহামারীর কারণে পুরো পৃথিবীই স্বাভাবিক কাজে কিছুটা বিঘ্ন হয়েছে।এবং সব কিছু গুছিয়ে উঠেতে অনেকের এখনো বেগ পেতে হচ্ছে। তবে তিনি আশাবাদ ব্যাক্ত করেন যে তার ইতোমধ্যেই আরো দুই গানের অডিও রেকর্ডিং সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই মিউজিক ভিডিও আকারে সেগুলো মুক্তি দেয়া হবে। এর মধ্যে একটি শিরোনাম হচ্ছে 'তোকে ভাবতে গিয়ে' । এই গানটির গীতিকার সেলিম সাইব নিজেই এবং সংগীতায়োজনে থাকছেন তন্ময় মাহাবুবুল। গানটিতে সিনেমার রোমান্টিক ফ্লেবার পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

Tag
আরও খবর