নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

১০ ই মহররম শিয়াদের কোন দিবস নয়, ফেনীতে সুন্নী আন্দোলনের নেতৃবৃন্দ



মুসলিম মিল্লাতের মহান জাতীয় ঈমানী শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের ফেনী জেলা শাখার সমাবেশ ও ঈমানী বিপ্লবী শোভাযাত্রা*


মিথ্যা-অবিচার-স্বৈরতার কবল থেকে সত্য ও মানবতার মুক্তি সাধনায় সর্বকালের সর্বোচ্চ মহা শাহাদাত, মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন, ফেনী জেলা শাখার উদ্যোগে ফেনী শহরে সমাবেশ ও ঈমানী বিপ্লবী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।


বিশ্ব সুন্নী আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতে দিকনিদের্শনায় সমাবেশ  সভাপতিত্ব করেন ফেনী জেলা শাখার সভাপতি আল্লামা গোলাম সরওয়ার। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আল্লামা শেখ নঈম উদ্দিন, কেন্দ্রী নেতা আল্লামা রেজাউল কায়সার, ফেনী জেলা উপদেষ্টা আল্লামা নুরুল হক ভূঞা, ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান আহমেদ, বারাইগুনি দরবারে প্রতিনিধি জনার জিয়া উদ্দিন সোহাগ, দাগনভূঞা শাখার  সভাপতি জনাব মোশাররফ হোসেন মাসুদ সহ জেলা উপজেলার শাখা নেতৃবৃন্দ। 


নেতৃবৃন্দ দশ-ই মহররম শাহাদাতে কারবালা দিবসকে ঈমানী অস্তিত্বের স্মারক ও মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস এবং মানবতার মুক্তির মহা শাহাদাত উল্লেখ করে বলেন, প্রাণপ্রিয় ইমামে আকবর ইমাম হুসাইন রাদিআল্লাহু আনহুর অতুলনীয় মহান শাহাদাতের মধ্যেই নিহিত সত্য ও জীবনের মর্মধারা তথা দুনিয়ার পূর্বাপর সমস্ত জিহাদ ও শাহাদাতের সম্মিলিত পূর্ণ মর্ম।


নেতৃবৃন্দ বলেন, প্রাণপ্রিয় আহলে রাসুল ঈমান দ্বীনের প্রাণ ও হকের মানদন্ড, তাঁদের ভালোবাসা ও সম্পর্ক ই আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা ও সম্পর্ক এবং তাঁদের শত্রুতা ও বিচ্ছিন্নতাই আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শত্রুতা ও বিচ্ছিন্নতা।


নেতৃবৃন্দ বলেন, কাফের এজিদ কর্তৃক কারবালায় ইমাম হুসাইন রাদিআল্লাহু আনহ ও পবিত্র আহলে রাসুলের এ শাহাদাত- ঈমান ও জীবনের বিপরীত বস্ত্রবাদি গোত্রবাদি কুফরি চেতনার গ্রাস থেকে সত্যের কলেমার তাওহীদ রেসালাত ভিত্তিক ঈমানী সত্তা-চেতনা-জাতীয়তা ও বস্ত্রবাদের ঊর্ধ্বে মানবসত্তা ও মানবাধিকার রক্ষার শাহাদাত।


নেতৃবৃন্দ বলেন, কারাবালার শাহাদাত ইসলামের নীতি আদর্শ উৎখাতকারী এবং ব্যাপক রক্তপাতের মাধ্যমে মহান


মকবুল সাহাবায়ে কেরামের সীমাহীন ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলাম ও মানবতার বিশাল সাম্রাজ্য জবরদখলকারী


মোয়াবিয়া এজিদ মোনাফেকি চক্রের বিণাশী গ্রাস থেকে ইসলামের মূল ধারা রক্ষার মহান শাহাদাত। নেতৃবৃন্দ বলেন, এ শাহাদাত মোয়াবিয়া এজিদ চক্রের উমাইয়া গোত্রবাদি স্বৈরদস্যুতন্ত্র মুগুরিয়তের ধ্বংসাত্মক গ্রাস থেকে সব মানুষের নিরাপত্তা-অধিকার- স্বাধীনতা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্রব্যবস্থা ও মানবিক সাম্যের ভিত্তিতে


মুক্ত জীবনের মুক্ত দুনিয়া খেলাফতে ইনসানিয়াত রক্ষার মহান শাহাদাত।


নেতৃবৃন্দ বলেন, কোন বাতিল জালিম অপশক্তি ও তাদের স্বৈরদস্যুতার সমর্থক না হয়ে আত্মিক ও রাজনৈতিক সব দিকে হকের এ শাহাদাতের দিশার ভিত্তিতে চলাই ঈমানী জীবন। তাঁরা বলেন, যা কিছু থেকে মুক্তির জন্য ও যা কিছু রক্ষা এবং প্রতিষ্ঠার জন্য এ শাহাদাত সে আমানত রক্ষা করে চলাই কলেমার অংগীকার ও ঈমানী কর্তব্য।


নেতৃবৃন্দ বলেন, এ শাহাদাতের দিশা হারিয়ে ফেলা ঈমান-দ্বীন স্বাধীনতা-অধিকার হারিয়ে ফেলা এবং এ শাহাদাতের লক্ষ্য বাস্তবায়নেই দ্বীন-মিল্লাত-মানবতার অস্তিত্ব ও মুক্তি এবং বিজয় নিহিত। তাঁরা বলেন, বাতিল মত-পথ-মুলুকিয়তের সহযোগী হয়ে এবং লক্ষ্যহীন নিছক আনুষ্ঠানিকতায় এ শাহাদাত দিবস পালনের স্বার্থকতা নেই।


নেতৃবৃন্দ সমাবেশে ইসলামের অস্তিত্বের এ ঈমানী শাহাদাত নিয়ে বাতিল শিয়াবাদের বিকৃতি ও ধোকা এবং মোয়াবিয়া এজিদপন্থী বাতিল খারেজিদের বিকৃতি ও প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহবান জানান।।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৯ ঘন্টা ৩০ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ২৩ ঘন্টা ২৩ মিনিট আগে