ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

জয়পুরহাটে ধুমধাম করে বট-পাকুড় গাছের বিয়ে


জয়পুরহাটে ধুমধাম করে বটগাছ - পাকুড়গাছ গাছের বিয়ে ,চারিদিক বিভিন্ন রকম আলোকসজ্জায় সাজানো হয়েছে।ঢাক-ঢোল আর সানাইয়ের সুর বাজছে। উলুধ্বনিও দিচ্ছেন অনেকেই। পুরোহিত পাঠ করছেন মন্ত্র। বিভিন্ন রকম সাজানোর জিনিস দিয়ে হয়েছে ছাদনাতলা।এক পলক বিয়ে দেখার জন্য ভিড় করছেন অনেকেই। বিয়ের আয়োজনের কোনো কিছুর কমতি নেই। শুভ লগ্নের অপেক্ষা। সেই শুভ লগ্নের সময় আসলো। বিয়েও হলো। তবে এত কিছু আয়োজন করা হয়েছে বট আর পাকুড় গাছের বিয়েকে ঘিরে। 


শুক্রবার (২৮জুলাই) সকাল থেকে রাত ৯ টা পযন্ত জয়পুরহাট পৌরশহরের তাজুরমোড় সোনারগাঁ এলাকায় এ বিয়ের আয়োজন করা হয়। এতে আশেপাশের প্রায় শতাধিক পরিবার অংশ নেন।


এদিন সকাল থেকে শুরু হয় বিয়ের কার্যক্রম। চলে রাতপর্যন্ত। বটপাকুড়ের বিয়েতে বটগাছকে কনে আর পাকুড় গাছকে বর হিসেবে সাজানো হয়। বিয়েতে কনের বাবা হিসেবে কন্যাদান করেন ধীরেন চন্দ্র মহন্ত আর ছেলের বাবা ছিলেন একই এলাকার বাবু দাস।বিয়ের কাজ সম্পন্ন করেন পুরোহিত গোপী চক্রবর্তী।


কন্যাদান (বটগাছ) করা ধীরেন চন্দ্র মহন্ত সাথে কথা হয় ঢাকা মেইল এর প্রতিবেদকের সাথে তিনি বলেন, ‘আমি এ যাবত শুধু শুনেই আসছি যে বট আর পাকুড় গাছের বিয়ের কথা। কোনো দিনও সেই বিয়ে দেখিনি। দুই বছর আগে রোপণ করা বৃক্ষ দুটো সুন্দর ভাবে বেড়ে উঠেছে। আজকে নিজেই কন্যার বাবা হিসেবে বটগাছকে সম্প্রদান করছি। আমাদের পরিবারের সবার মঙ্গল কামনায় এই বিয়ের আয়োজন করা হয়েছে। সনাতন রীতিনীতি মেনেই এই বিয়ে দেওয়া হয়েছে।


ছেলের বাবা (পাকুড় গাছ) বাবু দাস বলেন,'বৃক্ষ আমাদের ছায়া দেয়, অক্সিজেন দেয়। আমরা দুজন মিলে বট-পাকুড় গাছ দুটি এখানে রোপণ করি। আজকে সেই গাছেরই বিয়ে দেওয়া হচ্ছে।বৃক্ষ দুটি যেন শত শত বছর ধরে বেঁচে থাকে এবং মানুষের মঙ্গল করে। এর মাধ্যমে আমাদের সব মঙ্গল হবে। আমাদের পরিবারের ছেলেমেয়েদের বিপদ-আপদ দূর হবে। দেশের মঙ্গল হবে।


বিয়ে দেখতে আসা বৃষ্টি রানী মহন্ত বলেন, ‘আমি ছোট থেকে শুনে এসেছি বট-পাকুড়ের বিয়ে হয় কিন্তু কোনদিন দেখা হয় নি।আজকে দেখার সুযোগ হলো। আমার শ্বশুর বট গাছের পিতা হিসেবে কন্যা দান করেছে।আমার শ্বশুরের কোন কন্যা সন্তান নেই, তাই তিনি অনেক দিনের ইচ্ছে টা পূরণ করলো।সেই সাথে আমাদেরও দেখার সুযোগ হলো।অনেক অথিথি এসেছেন।অনেক আনন্দ করলাম।হিন্দু শাস্ত্র মতে বিয়ে সম্পন্ন হয়েছে।


প্রথমবারের মতো বট-পাকুড়ের বিয়ে দেখতে এসেছেন শিপন চন্দ্র সরকার কথা হলে তিনি বলেন, ‘বট-পাকুড়ের বিয়ে দিলে আমদের ধর্মীয়ভাবেই একটা পুণ্য লাভ হয়।অনেক আগে থেকে এই বিয়ের প্রথা চলে আসছে। ’আমি শুনেছি কিন্তু দেখা হয়নি বিয়ে,তাই দেখার জন্য অনেক দূর থেকে এসেছি। আমার মত অনেকেই দূর-দূরান্ত থেকে এসেছেন।অনেক ভালো লাগলো।


নাটোর থেকে বিয়ে দেখতে আসা রুপালির সাথে কথা হলে তিনি বলেন, ‘বট-পাকুড়ের বিয়ে হবে এটা শোনার পর থেকেই অনেক কৌতূহল হচ্ছিল মনের মধ্যে। আগে অনেকবার শুনেছি বট-পাকুড়ের বিয়ের কথা। কিন্তু এই প্রথমবার নিজ চোখে বিয়ে দেখলাম। বিয়েতে অনেকের আত্মীয়-স্বজনের সাথে দেখা হলো। সবাই মিলে অনেক আনন্দ করলাম। বর-কনের বিয়ের মতোই সব আয়োজন ছিল বিয়েতে। আমার অনেক ভালো লেগেছে বট-পাকুড়ের বিয়েতে আসতে পেরে। 


বিয়ের পুরোহিত গোপী চক্রবর্তী বলেন,বৃক্ষ দুটি একসঙ্গে বড় হয়েছে। বট ও পাকুড় বৃক্ষ হিন্দুশাস্ত্রে দেবতা বৃক্ষ। আমি আমার ৩২ বছরের পুরোহিত জীবনে এইপ্রথম এই রকম বিয়ে সম্পূর্ণ করলাম,আমার জীবন ধন্য। বট-পাকুড়ের বিয়ে দিলে পরিবারের অমঙ্গল দূর হয়। তাদের পরিবারের ছেলেমেয়েদের কোনো অভাব বা দুঃখ-কষ্ট তাদের জীবনে আসবে না।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১ ঘন্টা ২৭ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৫ ঘন্টা ২০ মিনিট আগে