মেস থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় গঠিত হচ্ছে নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নতুন কমিটি পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আবু বক্কর ও কাফি লাখাইয়ে  আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। পীরগাছা উপজেলা মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ চালুর দাবিতে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্কফোর্সের সক্ষমতা বৃদ্ধিতে কারিতাস সীডসের প্রশিক্ষণ ডরমেটরের দুটি আইপিএস ব্যাটারি গোপনে বিক্রি করলেন এলজিইডি প্রকৌশলী সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, পরে এডিপির উপকরণ বিতরণ বিক্ষোভে উত্তাল ভারত, দিল্লি অভিমুখে শত শত কৃষক ‎সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষায় ‘প্রজন্ম সোপান’ প্রকল্পের উদ্বোধন কালীগঞ্জে মাদকের বড় চালান জব্দ ঝিনাইগাতীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক, জুয়া ও অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি রুবেলের দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঔষধি উদ্ভিদ ডাটাবেজ নির্মাণে পবিপ্রবি শিক্ষার্থীর অবদান সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচদিন ঢাকাসহ সাত বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস কুলিয়ারচরে ইউএনওর মানবিক উদ্যোগে ভাঙনের মুখে থাকা সংসার শান্তির পথে শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

পিস্তল ও গুলিসহ বিরামপুরের ‘মাদক সম্রাট’ রবিউল আটক

যশোরের বিরামপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক হয়েছেন স্থানীয় যুবদল নেতা রবিউল ইসলাম। মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানা এলাকায় পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক রবিউল নওয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক পদের আড়ালে এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালনা ও চাঁদাবাজির অভিযোগ ছিল রবিউলের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, নিজের এবং দলীয় নেত্রী বোনের প্রভাবে এলাকায় একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিলেন তিনি। এমনকি সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না। সম্প্রতি মাদক ব্যবসায়ীদের প্রকাশ্যে মদদ দেওয়া এবং সালিশ-বিচারের নামে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তোলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, রবিউলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলার প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এর সাথে বড় কোনো অপরাধী চক্রের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে ডিএনসি।এদিকে রবিউলের আটকের খবরে বিরামপুর এলাকায় স্বস্তি নেমে এসেছে। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা জানিয়েছেন, অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না এবং আটক রবিউলের বিরুদ্ধে দ্রুত কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে রবিউলকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।


আরও খবর