ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

মোরেলগঞ্জে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ


বাগেরহাটের  মোরেলগঞ্জে একটি সংবাদের প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন  উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের পক্ষে   সভাপতি স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন  ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের  সদস্য  এম এমদাদুল হক প্রতিবাদ বিবৃতি প্রদান করেন।  উক্ত প্রতিবাদ বিবৃতিতে তারা উল্লেখ করেন,  গত ২৫ জুলাই  তারিখে বাংলাদেশ প্রতিদিন   ও বাংলাদেশ  টুডে' নামক অনলাইন  পত্রিকায় প্রকাশিত- ' 'মোরেলগঞ্জ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত ' -সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়। উক্ত সংবাদটি আমাদেরকে  ব্যথিত করে। প্রকৃতপক্ষে গত ২৫ জুলাই  মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ  বা আমাদের  অন্তর্গত  কোন শাখা কমিটির  উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত  হয় নাই' মর্মে উল্লেখ  করেন ওই প্রতিবাদ লিপিতে। সেখানে তারা  আরও উল্লেখ করেন , ব্যক্তিগতভাবে যদি কেহ কোন সমাবেশ  করে থাকে তা আমাদের জানা নাই। '

উক্ত  প্রতিবাদ  লিপিতে সংবাদাতাদের  সতর্কতার সাথে যাচাই-বাছাই করে সংবাদ সংগ্রহের অনুরোধ  জানান তারা। ২৭ জুলাই  বৃহস্পতিবার  বিকেলে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষে দপ্তর সম্পাদক মোঃ  ইলিয়াস হোসেন  দুলাল স্বাক্ষরিত  একটি প্রতিবাদ লিপি মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে প্রেরণ  করা হয়।


Tag
আরও খবর