মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জের রিপন মিয়া এবারও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা এলাকায় বেড়ে উঠা রিপন মিয়া সহ-সভাপতি হিসেবে এবারও ঠাঁই পেয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে। গত ১৩ জুলাই ঘোষিত ছাত্রলীগের ৭১ সদস্য কার্যনির্বাহী কমিটিতে রিপন মিয়াকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়। সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামের আওয়ামীলীগের নিবেদিত কর্মী মৃত আব্দুল মোতালেবের পুত্র রিপন স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা সাহিত্যে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করার পর এখন এলএলবিতে অধ্যায়ণ করছেন। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে জাতীয় রাজনীতিতে প্রবেশ করে দেশের জন্য কাজ করতে চান রিপন। 

রিপন মিয়া বলেন, বিগত ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটিতেও আমি যুগ্ম-সম্পাদক ছিলাম। ছাত্রলীগের অভিভাবক জননেত্রী শেখ হাসিনা এবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে আমাকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। সামনে নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য মাঠ পর্যায়ে কাজ করে যাওয়াই এখন মূল লক্ষ্য।


Tag
আরও খবর