কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন

মসজিদে সাবান নিয়ে বিতণ্ডা, তাবলিগের সাথিকে পিটিয়ে হত্যা

ফরিদপুর সদরের যুবায়ের পন্থী মারকাযের মসজিদে গোসলের সাবান নিয়ে বাগবিতণ্ডায় মো. আব্দুল জলিল (৭১) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে ফরিদপুর  শহরের বদরপুর মারকায মসজিদে এ ঘটনা ঘটে। মো. আব্দুল জলিল ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, মারকায মসজিদ থেকে প্রতি বৃহস্পতিবার তাবলিগের উদ্দেশ্যে বের হন মুসল্লিরা। মঙ্গলবার তাবলিগে যাওয়ার জন্য মো. আব্দুল জলিল মারকায মসজিদে আসেন। বুধবার দুপুরে স্থানীয় ডোমরাকান্দি এলাকার মান্নান মুন্সীও একই মসজিদে আসেন। দুপুরে গোসলের সময় সাবান নিয়ে আব্দুল জলিলের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মান্নান মুন্সী। এক পর্যায়ে মসজিদের পাশে থাকা কাঠ দিয়ে আব্দুল জলিলের মাথায় আঘাত করেন মান্নান মুন্সী। এতে ঘটনাস্থলে আব্দুল জলিল নিহত হন।

অভিযুক্ত মান্নান মুন্সীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

Tag
আরও খবর