ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

এমপি হোসনে আরা বললেন, 'নৌকায় ভোট দিলে, দেশে উন্নয়ন হয়'


জামালপুর-শেরপুরের সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা বলেছেন, 'নৌকায় ভোট দিলে, দেশে উন্নয়ন হয়। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি-জাময়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের ষড়যন্ত্র মানুষ বোঝে ফেলেছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।'

বুধবার (২৬ জুলাই) বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া বাজারে দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগাম গণসংযোগ করাকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি হোসনে আরা এসব মন্তব্য করেন। 

জামালপুর-২ ইসলামপুর আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এমপি হোসনে আরা বলেন, 'আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। ভালো থাকে দেশের মানুষ। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না।'

গণসংযোগে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এমপি হোসনে আরা আরও বলেন, 'বিএনপি-জামায়াত জোট সরকার দুর্নীতি করে দেশটাকে ভঙ্গুর বানিয়ে ছিলো। তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই বিএনপি-জামায়াতকে ভোট দেওয়া যাবে না।'


এমপি হোসনে আরা উপস্থিত জনতাকে উদ্দেশে বলেন, 'ইসলামপুর আসনে সংসদ নির্বাচনে দল যাঁকে নৌকা প্রতীক মনোনয়ন দেবে, আপনারা তাঁকেই ভোট দেবেন। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আপনারা আমাকে ভোট দেবেন। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।'

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সুজন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হাসান মামুন, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সিনার প্রমুখ।


আরও খবর