ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

নাসিরনগরে চায়না দুয়ারী ম্যাজিক জাল জব্দ ও দু‘জনকে জরিমানা

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা: দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও অবাধ বিচরণে অন্যতম বাধা কারেন্ট জাল ও ম্যাজিক চায়না দুয়ারী জাল নির্মূলের লক্ষ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধ চায়না দুয়ারী ম্যাজিক জাল জব্দ ও এর সাথে জড়িত দুই জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালনা হয়। উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামের সংলগ্ন কেরুলকোপা বিলে এবং খাগালিয়া ও চাতলপাড় বড়বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় খাগালিয়া থেকে ৪৫টি অবৈধ রিং জাল ও চাতলপাড় বড়বাজারের ৬টি দোকান থেকে ৭৫টি রিং জাল এবং ১২২৫টি কারেন্ট জাল জব্দ করা হয়। আটকৃত রিং জাল ও ম্যাজিক চায়না দুয়ারী জালের মূল্য প্রয় ১৪ লাখ ৮০ হাজার টাকা। এ সময় রিং জাল ও ম্যাজিক চায়না দুয়ারী জালসহ ২জনকে আটক করা হয় এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারা লঙ্ঘনের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিব ম্যাজিষ্ট্রেট মো: মোনাব্বর হোসেন। 

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার, স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, এস আই মিজানুর রহমান, বাজার কমিটির সম্পাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে চাতলপাড় কলেজ মাঠে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।  

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমান আদালতে দোষী ব্যক্তিদের অর্থদন্ডসহরিং জাল ও ম্যাজিক চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

Tag
আরও খবর