কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে নানা কর্মসূচি



"নিরাপদ মাছে ভরাবো দেশ,গর্ব স্মার্ট বাংলাদেশ" -এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ মঙ্গলবার (২৫ জুলাই) মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। 


উদ্বোধন পরবর্তী সময়ে উপস্থিত বিভিন্ন পেশার লোকের সমন্বয়ে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠিত হয়।


  উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড.আমিরুল আলম মিলন, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. শাহ্-ই- আলম বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার, যুব উন্নয়ন কর্মকর্তা রতন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক কর্মকর্তা বাকি বিল্লাহ,সহকারী প্রোগ্রামার ত্রিদীপ সরকার, মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহসান মল্লিক, প্রচার সম্পাদক মোঃ এখলাস শেখ, সবাদিক মোঃ আলী হায়দার ছগীর প্রমুখ। 


এ সময় বক্তারা বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তর নানা কর্মসূচি গ্রহণ করেছে। ভাতে মাছে বাঙালি সেই ঐতিহ্যকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবে, উদ্যোক্তা তৈরি হবে, গ্রামীণ অর্থনীতি সচল হবে। আমরা চাই যে যেখানে আছেন ভরাট পুকুর খাল, নদী-নালা, বাওর, বিল সব জায়গায় মাছের চাষ করতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিচালন ও উন্নয়ন (জাইকা) প্রকল্প কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান ।



Tag
আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৪ ঘন্টা ৩০ মিনিট আগে