উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

রূপগঞ্জে সাংবাদিকে প্রাণনাশের হুমকী,থানায় জিডি

Rakibul islam ( Contributor )

প্রকাশের সময়: 25-07-2023 10:05:19 am

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক আজকালের খবর পত্রিকার  প্রতিনিধি মোঃ আবু কাউসারকে হত্যা হুমকী দেয়া হয়েছে। গত ২৩/০৭/২০২৩ ইং  রবিবার, দুপুর আনুমানিক ২:৩০ মিনিটে কাঞ্চন  বাজারে গেলে পূর্ব  থেকে সেখানে উপস্থিত থাকা রাকিবুল ইসলাম(২৮) নামের এক ব্যাক্তি তাকে এ হুমকী প্রদান করে। 

উল্লেখ্য যে, কানাডা যাওয়ার জন্য গাজীপুর সদর থানার, বাউপাড়া গ্রামের কেরামত আলীর ছেলে রাকিবুল ইসলাম নামে এক ব্যাক্তিকে ৮, ৫০, ০০০/- ( আট লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মৌখিক চুক্তিতে অর্ধেক টাকা দিলে ভিসা টিকিট বুঝে পেয়ে বাকী অর্ধেক টাকা দেয়ার চুক্তিতে আবদ্ধ হয়ে ৪,৯২,০০০/- ( চার লক্ষ বিরানব্বই হাজার) টাকা প্রদান করা হয়। ৩/৪ মাসের মধ্যে কানাডা নেয়ার চুক্তি থাকলেও টাকা বুঝে পাওয়ার পর থেকে বিভিন্ন টালবাহানা শুরু করে। টাকা নেয়ার আগে দুজনের মধ্যে মোবাইল ফোনে কথপকথন চলতো, টাকা নেয়ার পর  প্রায় ৬ মাস পেরিয়ে গেলেও বেশিরভাগ সময়ই মোবাইল বন্ধ রাখতো। বাদ্য হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাকিবুল ইসলামের বিরুদ্ধে  তার গ্রামের বাড়ীর ঠিকানায় ০৯ মে ২০২৩ ইং তারিখে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। ৭/০৭/২০২৩ ইং রাকিবুল ইসলামসহ, আরো অপরিচিত দুজনকে সাথে নিয়ে মোঃ আবু কাউসারের  নিজ বাড়ী বিরাব আসে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে টাকা দিবেনা বলেও হুমকী প্রদান করে। শুধু তাই নয়, এ বিষয়ে মামলা করলেও পরিনাম ভাল হবেনা বলে হুমকী দিয়ে চলে যায়। গত ১৮/০৭/২০২৩ ইং নারায়ণগঞ্জ জেলা আদালতে মোঃ আবু কাউসার, রাকিবুলের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা নং সি আর ৪৪০/২৩, বিষয়টি রাকিবুল ইসলাম জানতে পেরে স্থানীয় কিছু গুন্ডা প্রকৃতির লোক সাথে নিয়ে কাঞ্চন বাজারে মোঃ আবু কাউসারের পথ রোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পরবর্তীতে বেশি বাড়াবাড়ি করলে বড় ধরনের ক্ষতি এমনকি প্রান নাশের হুমকী দিয়ে চলে যায়। 

আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ও জীবনের নিরাপত্তার নিশ্চিতে ২৪/০৭/২০২৩ ই তারিখে মোঃ আবু কাউসার রূপগঞ্জ থানায় সাধারন ডায়েরী করেন। সাধারন ডায়েরী নং ১২৫৪।

Tag
আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪২ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে