২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

বগুড়ায় ৪০ কেজি গাঁজা ও পিকআপ সহ আটক ০২

বগুড়ায় ৪০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

২৪ জুলাই (সোমবার) সকালে বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কের উপর থেকে কুড়িগ্রামের খালিধা কালোয়া এলাকার আনোয়ারুল ইসলাম এবং লালমনিরহাটের খোচাবাড়ি এলাকার মমিনুর ইসলাম কে আটক পূর্বক মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া'র উপ-পরিদর্শক আবির হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে গোকুল এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কের উপরের চেকপোস্ট পরিচালনা করে রংপুরগামী একটি পিকআপ( রংপুর-ন-১১-০৮৯৫) থামানো হয়৷ এসময় চালক আনোয়ারুল ইসলাম পালানোর চেষ্টা করলে প্রথমে তাকে এবং পরে মমিনুরকে আটক করা হয়৷ এরপর তাদের পিকআপ তল্লাশি করে বিশেষভাবে তৈরী লুকায়িত চেম্বার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়৷ এসময় তাদের আটক দেখিয়ে পিকআপটিও জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া'র উপ-পরিদর্শক আবির হাসান আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

Tag
আরও খবর