কিডনি বিকল আশরাফুলের চিকিৎসায় অর্থ সংগ্রহে ট্যুরিস্ট ক্লাব সাস্ট আয়োজন করেছে চ্যারিটি ট্যুর লাখাইয়ে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল, এবং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, বিভিন্ন মহলের ক্ষোভ। আক্কেলপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ বাজারে অভিযানে,১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ নালিতাবাড়ীর গাছগড়ায় কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেখ মুজিবসহ তিন প্রতিকৃতি ভাঙলো ছাত্রদল, লীগ ইস্যুতে বিক্ষোভ ৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস গোয়ালন্দ উপজেলা শাখার জাতীয় ছাত্রশক্তি আহ্বায়ক কমিটি অনুমোদন রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২০০ পুরিয়া হিরোইন সহ গ্রেপ্তার তিন লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পরিচ্ছন্ন কর্মী দিয়েই চলছে পরিস্কারের কাজ আগামী ১ নং ইউসুফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ ইউনিয়নবাসীর সেবা করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মো: শরিফুল ইসলাম এক বছরে সর্বোচ্চ রফতানি জুলাইয়ে, তবু সামনে শঙ্কা যশোরের শার্শার বাগআঁচড়ায় প্রতারণার মাধ্যমে নারীর কাছ থেকে স্বর্ণের দুল ও মোবাইল ছিনতাই ঢাকাসহ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা কুলিয়ারচরে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি।

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন চাওয়াতে এক কর্মচারী বেদড়ক মারপিট করেছেন দোকান মালিক

আহত আমিনুল গাজী


সাভার উপজেলার আশুলিয়ায় বকেয়া বেতন সহ পাওনা টাকা চাওয়ায় আমিনুল হাওলাদার (২২) নামের এক কর্মচারীকে চুরির অপবাদ দিয়ে বেধড়ক মারপিট করে গুরতর জখম করার অভিযোগ উঠেছে এক দোকান মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার ( ২২ জুলাই) দুপুরে ভুক্তভোগী আমিনুল হাওলাদার (২২) নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় এই অভিযোগটি দায়ের করেন।

এর আগে গত ১৮ই জুলাই সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বগাবাড়ী বাস স্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

অভিযুক্ত দোকান মালিকের নাম মনির হোসেন। তিনি আশুলিয়ার বগাবাড়ী এলাকার আবিদ স্টীল এন্ড মেটালের প্রোপাইটার।

ভুক্তভোগী আমিনুল হাওলাদার (২২) বরিশাল জেলার উজিরপুর থানার বাহেরঘাট এলাকার জান্টু হাওলাদারের মেজো ছেলে।  সে আশুলিয়ার বাইপাইল চাড়ালপাড়া এলাকার হাবিবউল্লাহর বাসায় ভাড়া থেকে বসবাস করছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আমিনুল হাওলাদার আশুলিয়ার বগাবাড়ী এলাকার আবিদ স্টীল এন্ড মেটালের বেশ কয়েক মাসধরে বেতন ভুক্ত কর্মচারী হিসেবে চাকরি করে আসছেন। সেই সুবাদে তিনি দোকান মালিকের নিকট বেতনের ১১ হাজার টাকা সহ সর্বমোট ১৬ হাজার টাকা পাওনা হয়। সেই পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্ত দোকান মালিক মনির হোসেন ভুক্তভোগীর নামে মিথ্যা চুরির অপবাদ দিয়ে দোকানের মধ্যে নিয়ে দোকানে থাকা এসএস পাইপ দিয়ে হাতে, পায়ে, কোমরে আঘাত করে গুরুতর জখম করে। পরে ভুক্তভোগীর আত্মীয় স্বজন ছারিয়ে নিতে আসলে তাদেরকেও হুমকি দেওয়া হয় এবং  হাতে থাকা একটি অপ্পো মোবাইল রেখে দেয়। পরে ভুক্তভোগীকে এলাকা ছেড়ে চলে যাইতে বলে। এলাকা থেকে না গেলে পূণরায় ধরে নিয়ে ওই কর্মচারীর হাত পা ভেঙ্গে দিবে মর্মে হুমকি দেয়। পরে ভুক্তভোগী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে অভিযুক্ত দোকান মালিক মনির হোসেনের মুঠোফোনের নাম্বারে যোগাযোগ করা হলে তিনি বলেন,  সে আমার দোকানে চুরি করেছে। তাই টাকা পরিশোধ করবে বলে মোবাইল ফোনটি জিম্মায় রেখে গেছে। সে এলাকায় থাকলে আবার আমার দোকানে চুরি করতে পারে তাই আমি তাকে এলাকা ছেড়ে দিতে বলছি।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা সাংবাদিকদের বলেন, এ ধরণের একটি অভিযোগ পেয়েছি।  তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর