কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

পটুয়াখালীর সোনারচরে খালে মাছ ধরা নিয়ে জেলেদের মধ্যে সংঘর্ষ, আহত ছয়

সোনারচর, রাঙ্গাবালী পটুয়াখালী।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সংরক্ষিত সোনারচর অভয়ারণ্যের খালে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ছয় জন আহত হয়েছেন।


শুক্রবার রাত ৮টার দিকে সোনারচরের একটি খালে মাছ ধরা নিয়ে সংঘর্ষের এই ঘটনা ঘটে।  


জানা গেছে, শুক্রবার ওই ইউনিয়নের নয়ারচর গ্রামের রশাদ বয়াতি দুই জেলে ট্রলারে নিজ এলাকার ১৪ জন মাঝিমাল্লা নিয়ে সোনাচরের বাইলার খালে মাছ ধরতে যান। এই খবর পেয়ে একই ইউনিয়নের চরআন্ডা গ্রামের সেলিম ব্যাপারীর পক্ষের লোকজন গিয়ে তাদের মাছ ধরতে বাধা দেন। এনিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায় সংঘর্ষে জড়ান তারা।  


এই সংঘর্ষে নয়ারচর গ্রামের জুয়েল পাটোয়ারী (২৩), লিটন বয়াতী (২৪), চরআন্ডা গ্রামের রাব্বি (১৮), নূর আলম (২৩), হৃদয় (২৩) ও এনামুল (২৪)  আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকৎসা দিয়ে শনিবার সকালে রাব্বি, নূর আলম ও হৃদয়কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে বলে জানা গেছে। 


জানতে চাইলে নয়ারচর গ্রামের রাশাদ বয়াতি বলেন, ইউএনও স্যার সোনারচরের খাল-নালা উন্মুক্ত করেছেন শুনেছি। তাই দুই-তিনদিন আমরা সোনারচরে গিয়ে মাছ ধরি। কিন্তু শুক্রবার রাতে সেলিম ব্যাপারী খাল ডাক (ইজারা) রেখেছে বলে কিছু লোকজন আমাদের বাধা দেয়। মারধর করে দুইটা ট্রলার, জালছামানা, ১২-১৩টি মোবাইল  ও প্রায় একশ' কেজি মাছ রেখে দেয় তারা।


চরআন্ডা গ্রামের সেলিম ব্যাপারী বলেন, বন বিভাগের কাছ থেকে এই খাল আমি ডাক (ইজারা) রাখছি। যারা গিয়ে মাছ ধরতে বাধা দিছে তারা আমার লোক না। আমি তাদের যেতেও বলি নাই। আমার কাছ থেকে তারা শুধু ডাক নিয়ে মাছ ধরে। কিন্তু অন্যপক্ষ নাকি বিষ দিয়ে মাছ ধরায় তারা বাধা দিছে। এনিয়ে গ্যাঞ্জাম হয়েছে শুনেছি।       


চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজল কান্তি দাস বলেন, এক পক্ষ বিষ দিয়ে মাছ ধরতে গেলে অন্য পক্ষ প্রতিহত করতে গেলে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। এইসময় মাছ ধরতে যাওয়া জেলেরা জাল নৌকা ফেলে যায়। ওই জাল নৌকা ও রিপকট (কীটনাশক) গ্রাম পুলিশের হেফাজতে আছে। আমরা সেগুলো উদ্ধার করবো। একপক্ষ অভিযোগ দিয়েছে শুনেছি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিব।


এ ব্যাপরে বন বিভাগের চরমোন্তাজ রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মাছ ধরা নিয়ে সংঘর্ষের বিষয়টি আমার জানা নেই। আমি পটুয়াখালীতে আছি। সংরক্ষিত বনের ভেতরের খালে মাছ ধরা নিষিদ্ধ। গত ৩ বছর ধরে আমরা কোন ধরণের পাসপারমিট (অনুমতি) দিচ্ছি না।

আরও খবর