পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত সরকারের নির্দেশনায় সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে লোহাগাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতা জসিম উদ্দিন পীরগাছায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট কৃষকের অভিযোগে হাটে আইনমন্ত্রী, নিজেই দাঁড়িয়ে দেখলেন পাটের ওজন সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী আমিরাতে ঈদে মিলাদুন্নবী ও জাতীয় দিবসের ছুটি ঘোষণা বন্যার্তদের জন্য ৫০০ ঘর নির্মাণ করছেন সালমান খান বেনাপোল ইমিগ্রেশন প্রদর্শন করলেন এসবি প্রধান চড়া দামে পচা মাছ বিক্রি। রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা আব্দুলপুর বাজারের ব্যবসায়ীদের ফুটবল উৎসব সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার , ৪ তরুণী উদ্ধার। দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে বারইয়ারহাটে ‘আল আকসা সরিষা মিল’ উদ্বোধন নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও যুব সমাবেশ একটি সড়ক দুর্ঘটনা, সারা জীবনের কান্না: জীবনযুদ্ধে লড়ছেন যুবদল নেতা হাফিজুর রহমান কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করেছেন নাহিদ হাসান মিরসরাইয়ে চালু হলো চাইনিজ ভাষা শিক্ষা কোর্স ‘চাইনিজ হাতেখড়ি’

ষড়যন্ত্রের কায়দাকানুন করে লাভ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের জনগণ কোনো ভুল করবে না। নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে আর সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। কোনো ষড়যন্ত্রের কায়দাকানুন করে লাভ হবে না, দেশের মানুষ তাদের চিহ্নিত করে ফেলেছে, তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।বিএনপি-জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে লাভ হবে না। দুই একদিনের মধ্যে তারাও বুঝে যাবেন জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

শনিবার মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মার দুর্গম চর লেছরাগঞ্জের নটাখোলায় পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন ও দুটি মুক্তিযুদ্ধের ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান কামাল বলেন, বাঙালি জাতি সব সময় সঠিক কাজটি করে। তারা আলোকিত বাঙালি। কোন জায়গা থেকে আজ বাংলাদেশ কোথায় এসেছে- এটা দেশের জনগণ ভালো করেই জানে।

‘আমি সারা বাংলাদেশের খবর জানি, তারা আর অন্ধকারে নিমজ্জিত হতে চাচ্ছে না। দেশের মানুষ জানে, যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকবেন ততদিন দেশ আলোকিত থাকবে।’

মানিকগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেনজীর আহমেদ এমপি, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজি হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, মানিকগঞ্জের জেলা প্রশাসক আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইঞ্জিয়ার সালাম চৌধুরী, শিবালয় উপজেলার পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান, সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান হান্নান, হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান প্রমুখ। 

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বিকাল সাড়ে ৩টায় হরিরামপুর উপজেলায় মুক্তিযুদ্ধের হরিনা ক্যাম্প (হরিরামপুর সিও অফিস) ও সুতালড়ি লঞ্চ আক্রমণের ওপর নির্মিত ম্যুরাল উদ্বোধন করবেন।

Tag
আরও খবর