চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

ব্রাজিলে প্রতি ঘণ্টায় আট জনের বেশি নারী ধর্ষণের শিকার: প্রতিবেদন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-07-2023 04:48:35 am

ব্রাজিলে ২০২২ সালে গড়ে প্রতি ঘন্টায় আটটিরও বেশি ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে। এদের ৬০ শতাংশেরও বেশি ভিকটিমের বয়স ১৪ বছরের কম। বৃহস্পতিবার একটি এনজিও প্রতিবেদনে এ কথা বলা হয়।

ব্রাজিলিয়ান ফোরাম অফ পাবলিক সিকিউরিটি (এফবিএসপি) বলেছে, গত বছর প্রায় ২০ কোটি মানুষের দেশে ৭৪,৯৩০টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা ২০২১ থেকে ৮ দশমিক ২ শতাংশ বেশি।

পুলিশ রেজিস্টার এবং অন্যান্য সরকারী নথি থেকে গৃহীত তথ্যানুসারে, ১০ শতাংশেরও বেশি শিকার চার বছরের কম বয়সী ছিল।

ধর্ষণের প্রায় ৭০ শতাংশই হয়েছে নির্যাতিতার বাড়িতে।

এফবিএসপি সমন্বয়ক জুলিয়ানা মার্টিনস বলেন, ‘কভিড-১৯ মহামারি চলাকালীন, স্কুলগুলো দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল এবং ক্ষতিগ্রস্তরা তাদের আক্রমণকারীদের কাছাকাছি ছিল। স্কুলগুলো পুনরায় খোলার সাথে সাথে অভিযোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।’

তিনি এএফপি’কে বলেন, ‘বিপুল সংখ্যক ধর্ষণের খবর পাওয়া যায় না, তাই এই সংখ্যা ধর্ষণের প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম হতে পারে।’

এনজিওটি বলেছে, ২০২২ সালে ১,৪৩৭ জন নারীকে হত্যা করা হয়েছে, যা ২০২১ সাল থেকে ৬.১ শতাংশ বৃদ্ধি এবং স্বামী-স্ত্রীর সহিংসতার ২৪৫,৭১৩ টি ঘটনা রেকর্ড করা হয়েছে, যা ২০২১ সালের তুলনায় ২.৯ শতাংশ বেশি।

আরও খবর