বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

অভিষেক ম্যাচে মেসির গোলে মিয়ামির জয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-07-2023 04:39:22 am

ইউরোপের ফুটবল ছেড়ে আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামির হয়ে অভিষেকেই দুর্দান্ত এক গোল করে দলকে জিতিয়েছেনও মেসি।


ক্রুজ আজুলের বিপক্ষে লিগ কাপের আজকের ম্যাচেই মিয়ামির জার্সিতে মেসির অভিষেক হতে পারে এমন খবর আগেই জানা গিয়েছিল। তবে কোচ টাটা মার্টিনো আগেই জানিয়েছিলেন, বদলি হিসেবে নামতে পারেন ফুটবল জাদুকর। অবশেষে হয়েছেও তাই।



ক্রুজ আজুলের বিপক্ষে আজকের ম্যাচে প্রথমার্ধ্বে বেঞ্চে বসেই কাটিয়েছেন মেসি। ডাগ আউটে সতীর্থদের সঙ্গে নিজ দলের প্রথম গোলও উদযাপন করেছেন তিনি। এদিকে মাঠে উপস্থিত দর্শকদের আজ খেলার চেয়ে সাইড লাইনের দিকেই নজর ছিল বেশি। আকুল আকাঙ্ক্ষা নিয়ে তারা অপেক্ষা করছিলেন, কখন আমেরিকায় সবুজ গালিচায় নামবেন মেসি।



অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে ম্যাচের ৫৪ মিনিটে প্রথম বারের মত মিয়ামির হয়ে খেলতে নামেন আলবিসেলেস্তে অধিনায়ক। আর বিশ্বজয়ী এ ফুটবলারের মাঠে নামায় দারুণ উন্মাদনা ছড়িয়ে পড়ে গ্যালারিতে।


প্রথমার্ধ্বেই প্রতিপক্ষের জালে এক গোল দিয়ে আজ শুরুতেই লিড নিয়েছিল মিয়ামি। তবে মেসি মাঠে নামার দশ মিনিটের মাথায় সমতায় ফেরে ক্রুজ আজুল। এদিকে মাঠে নামার পর থেকেই নিজের স্বভাব সুলভ দুর্দান্ত খেলা খেলতে থাকেন মেসি। দুর্দান্ত পাস, দুরন্ত ড্রিবলিং আর বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণ ফাঁকি দিয়ে চিরচেনা সেই দৌড়- সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের দর্শকদের মুগ্ধ করতে থাকেন মেসি।


এদিকে মেসির এমন দুর্দান্ত পারফর্মেন্সেও আজ শেষ পর্যন্ত জয়ের দেখা পাচ্ছিল না মিয়ামি। ম্যাচের ৮৭ মিনিটে একবার সতীর্থকে দারুণ এক পাস দিয়ে গোলও করিয়েছিলেন ফুটবল জাদুকর। তবে অফসাইডের ফাঁদে বাতিল হয়ে যায় তা। অবশেষে ম্যাচের নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের শেষ দিকে ফ্রি কিকে দুর্দান্ত এক গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। আর অভিষেকেই তাঁর গোলে ২-১ ব্যবধানে জয় পায় দলটি। মে মাসের ১৪ তারিখের পর এটিই মিয়ামির প্রথম জয়।

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৩ দিন ৭ ঘন্টা ৭ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২১ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে