‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে এসএসসি ও সমমান পরীক্ষা দিয়েছে ৪,৫৬৮ জন, অনুপস্থিত ৫৩ জন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, এসএসসি, দাখিল ও কারিগরি ২০২২ পরীক্ষায় শ্রীমঙ্গল উপজেলায় ৫টি কেন্দ্রে অংশগ্রহনকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪,৬১৭ জন। এর মধ্যে ছাত্র ২ হাজার ৬০ জন এবং ছাত্রী ২ হাজার ৫৫৭ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪ হাজার ৫৬৮ জন। এর মধ্যে ছাত্র ২ হাজার ৩৫ জন এবং ছাত্রী ২ হাজার ৫২৯ জন পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৫৩ জন (ছাত্র ২৬ জন, ছাত্রী ২৭ জন) পরীক্ষার্থী।



এসএসসি পরীক্ষায় শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৪৪৫ জন। এর মধ্যে ছাত্র ৪১৩ জন এবং ছাত্রী ১ হাজার ৩২ জন। এ কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ১৬ জন শিক্ষার্থী। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ২ হাজার ১৩৬ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ১১৩ জন এবং ছাত্রী ১ হাজার ২৩ জন। এ কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ২২ জন শিক্ষার্থী। ভুনবীর দশরথ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৭০২ জন। এর মধ্যে ছাত্র ৩০৪ জন এবং ছাত্রী ৩৯৮ জন। এ কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৫ জন শিক্ষার্থী। দাখিল পরীক্ষায় শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ২৯১ জন। এর মধ্যে ছাত্র ১৮৭ জন এবং ছাত্রী ১০৪ জন। এ কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৬ জন শিক্ষার্থী। মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষার্থী ছিলেন ৪৩ জন। এ কেন্দ্রে সবাই ছাত্র। এ ৪৩ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ৪ জন। উপজেলায় মোট ৫টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো শ্রীমঙ্গল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, ভূনবীর দশরথ স্কুল এন্ড কলেজ, মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয় (কারিগরি) এবং শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা।



বৃহস্পতিবার পরীক্ষা শুরুর পর সরেজমিনে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পরীক্ষার্থীরা অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. জহির আলী-বলেন, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (কেন্দ্র কোড ৫০১) মোট পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৪৪৫ জন। এর মধ্যে ছাত্র ৪১৩ জন এবং ছাত্রী ১ হাজার ৩২ জন। এ কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ১৬ জন শিক্ষার্থী। তিনি আরো জানান, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মনাই উল্লাহ উচ্চ বিদ্যালয় এবং উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন বলেন,  শ্রীমঙ্গল উপজেলায় এসএসসিও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

Tag
আরও খবর