নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত

বড় কিছু হতে হলে, বড় করে স্বপ্ন দেখতে হবে - জেলা প্রশাসক হুমায়ুন কবির

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বড় কিছু হতে হলে, বড় করে স্বপ্ন দেখতে হবে। এপিজি আবুল কালাম আজাদের উদ্ধৃতি দিয়ে বলেন, ঘুমিয়ে স্বপ্ন দেখা স্বপ্ন নয়, ঘুম কেড়ে নেয় যে স্বপ্ন, আমাদের সেই স্বপ্ন দেখতে হবে। ২০২১ সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পুরন হয়েছে, যা বর্তমানে চলছে। এখন ২০৪১ সালের স্বপ্ন স্মার্ট বাংলাদেশ, তার জন্য আমাদের স্বপ্ন দেখতে হবে। সে সময় ডিসি, এসপি, মন্ত্রী, সচিব হবে আজকের কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। যারা এই কলেজ ক্যাম্পাসে বসে আছ্। 

মঙ্গলবার সকলে আশাশুনি সরকারি কলেজে বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ কর্ণার এর নবআঙ্গিকে উদ্বোধন, ২০২৩ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় ও বৃক্ষ রোপন, বার্ষিক বহি: ক্রীড়া প্রতিযোতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিগত দিনে বহু নামিদামি লোক বাঙ্গালী ছিলেন পরাধীন। কিন্তু, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ বা রাষ্ট্র উপহার দিয়েছেন। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমাদের কথা বলা উচিত। তিনি বলেন, পড়া লেখার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে ক্রীড়া, সাস্কুতি চর্চা ও বহি: জ্ঞান থাকতে হবে। সুতরাং স্মার্ট বাংলাদেশ দেখতে হলে, ভোগ করতে হলে নিজেদের সকল ক্ষেত্রে স্মার্ট হতে হবে। প্রধান অতিথি শিক্ষার্থীদের সময় কাজে লাগিয়ে নিজেদের গড়ে তোলার আহবান জানান। তিনি কলেজের সার্বিক বিষয় পর্যালোচনা করে ভূয়ষী প্রশংসা করেন। প্রধান অতিথি যতদিন সাতক্ষীরায় থাকবেন ততদিন এ কলেজের জন্য প্রয়োজন সবকিছু করবেন বলে আশ্বাস প্রদান করেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রভাষক জাকির হোসেন ভূট্ট ও শিরির বাহার যুথির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মু. রনি আলম নুর, সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, থানা অফিসার ইনচার্জ  মু. মমিনুল ইসলাম পিপিএম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সহকারী অধ্যাপক হোসেন আলী, প্রভাষক বাকি বিল্লাহ, প্রভাষক নীলেন্দু মুখার্জি, বিদায়ী শিক্ষার্থী সরাবান তহুরা, খাদিজা খাতুন প্রমূখ। অনুষ্ঠান চলাকালে অতিথিবৃন্দের বক্তব্যের মাঝে সংগীত পরিবেশন করেন, প্রভাষক শিরিন বাহার, শিক্ষার্থী সুতপা রানী সরকার ও অরুপা সরকার। 
অনুষ্ঠানপূর্ব বঙ্গবন্ধু কন্যার ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে বৃক্ষ রোপন ও কলেজের বার্ষিক বনভোজনে মধ্যহ্ন ভোজে মিলিত হন। 
বিকাল সাড়ে ৩ টায় প্রধান অতিথি জেলা প্রশাসক মু. হুমায়ুন কবির মানিকখালি আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেন। #


Tag
আরও খবর