নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা নিয়ে ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী দোহাজারীতে টিকটক ভিডিওর সময় ট্রেন কাটা পড়ে গুরুতর আহত যুবক, নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু সরকারি কর্মচারীকে মারধর : আইনশৃঙ্খলা বৈঠক অভিযুক্তদের সতর্ক করলেন ইউএনও নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মৌলভীবাজার জেলা যুব মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত লোহাগড়ায় পাটের সুদিন: চাষীদের তুঙ্গস্পর্শী ব্যস্ততা ও ভালো দামের আশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

এবার পুলিশি অ্যাকশন সিনেমার নায়ক শাকিব খান!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-09-2022 11:10:26 am

সংগৃহীত ছবি

◾ বিনোদন ডেস্ক 


পুলিশ কর্মকর্তা সানী সানোয়ারের ভাবনা ও গল্পে নির্মিত হয় ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা। পুলিশি অ্যাকশন ঘরানার সেই সিনেমা দারুণ সাফল্য পেয়েছিল। গেল পাঁচ বছরের সেরা ব্যবসাসফল সিনেমাগুলোর মধ্যে অন্যতম ছিল এই ছবি। এরপর সানী সানোয়ার নিজেই পরিচালক হিসেবে হাজির হন ‘মিশন এক্সট্রিম’ সিনেমায়। সেখানেও দেখানো হয় পুলিশের নানা অভিযানের গল্প।


তার পরিচালিত ‘ব্ল্যাক ওয়ার’ নামে আরও একটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। ‘ঢাকা অ্যাটাক’ থেকে ‘ব্ল্যাক ওয়ার’ সবগুলো ছবিতেই নায়ক হিসেবে দেখা গেছে আরিফিন শুভকে।   


এদিকে চলচ্চিত্রপাড়ায় জোর গুঞ্জন উঠেছে, শাকিব খানকে নায়ক করে সিনেমা তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। আর ছবিটি পরিচালনা করবেন সানী সানোয়ার। সম্প্রতি সানী সানোয়ার ও শাকিব খান এক আড্ডায় মেতেছিলেন। সেই আড্ডার ছবি প্রকাশ্যে আসতেই অনেকে দুয়ে দুয়ে চার মিলিয়ে দাবি করছেন সানীর পরিচালনায় শাকিব খান অভিনয় করবেন বলে। 


গুঞ্জনে কান পেতে জানা গেল, নতুন সিনেমার জন্যই বৈঠক করেছেন সানী ও শাকিব। তাদের প্রাথমিক আলোচনা হয়েছে। গণমাধ্যমে শাকিবের সঙ্গে বৈঠকের ব্যাপারটি স্বীকারও করে নিয়েছেন সানী সানোয়ার। তিনি বলেন, ‘আমাদের আলোচনা হয়েছে। তবে কিছুই চূড়ান্ত নয়। আরও কয়েকটি বৈঠক করতে হবে আমাদের।’


নিজ উদ্যোগে কপ ক্রিয়েশন নামে একটি প্রযোজনা-পরিবেশনা সংস্থা চালু করেছেন সানী সানোয়ার। সেই প্রতিষ্ঠানের ব্যানারেই হতে পারে নতুন সিনেমাটি।

আরও খবর



6a229a1bd98a8-050626034251.webp
আবারও মা হলেন বুবলী

৫৫ দিন ৫২ মিনিট আগে



6a0c7003f124f-190526081323.webp
এবার হেপাটাইটিস এ–তে আক্রান্ত ডিজে সনিকা

৭১ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে



69f4c257933b9-010526091015.webp
মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

৮৯ দিন ১৯ ঘন্টা ২৫ মিনিট আগে