লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো: হিরু মিয়া 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক  বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও বিদ্যালয়ের মান উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং  কমিটির আয়োজনে স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এবং নলডাঙ্গা রাজবাড়ী পার্ক এ্যান্ড রিসোর্ট এর স্বত্তাধিকারী মোঃ ইমদাদুল হক সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ- ৪ আসনের মাননীয় সংসদ সদস্য  মো: আনোয়ারুল আজীম আনার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা, কালিগন্জ থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ,জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও ছাত্র ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন।


এসময় আগত অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার বিকাশ ও শিক্ষার মান উন্নয়নে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সরকারি অনুদানের অর্থ বিতরণ করা হয়।

Tag