ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ

নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বেই হবে, বগুড়ায় হুইপ স্বপন

নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বেই হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। শনিবার (১৫ জুলাই) বিকালে বগুড়ায় বিশ্ববিদ্যালয় স্থাপনে নুরুইল বিল পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব বলেন। হুইপ স্বপন বলেন, আওয়ামী লীগ কখনই কোনো বৈদেশিক চাপ অনুভব করে না। যারা দেশে এসেছেন তাদের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। তারা আশ্বস্ত হয়েছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব। এখন এই প্রতিনিধি দল, যারা তাদেরকে প্রভু মনে করেন, তারাই এখন বিপদে পড়েছে। এখন নির্বাচনে যাওয়ার চাপ সামলানো তাদের জন্য কঠিন। তাদেরকে নির্বাচনে আসতেই হচ্ছে। আর নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বেই হবে।
হুইপ আরও বলেন, নির্বাচনে জনগণ যাদের রায় দেবেন তারাই সরকার গঠন করবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, জনগণ যদি আমাদের রায় প্রদান করে তাহলে আমরা রাষ্ট্র পরিচালনা অব্যাহত রাখব। আর আমাদের যদি জনগণ রায় প্রদান না করে, তাহলে শেখ হাসিনা এক মিনিটের জন্যও রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে না।
বগুড়া বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর ব্যাপারে তিনি বলেন, আমরা আশা করছি, অচিরেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারব। সে কারণেই এই নুরুইল বিল পরিদর্শন করতে আসা।
পরিদর্শনকালে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর




6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ২ ঘন্টা ৩ মিনিট আগে