‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু

বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বগুড়ায় “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদক ও সন্ত্রাসকে না বলি” এই স্লোগানে জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
১৪ জুলাই (শুক্রবার) বিকাল সাড়ে ৪টায় শহরের বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী  বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ এনডিসি।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। এক্ষেত্রে তরুণ যুব সমাজদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাদেরকে মাদক ও সন্ত্রাসবাদ থেকে দূরে রাখতে হবে। এজন্য খেলাধুলার বিকল্প নেই। তিনি তরুণ যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করার আহ্বান জানান।
জেলা প্রশাসক মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. মকবুল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন।
এসময় জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম সহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাবৃন্দ।
এই টুর্নামেন্টে চারটি ভেন্যুতে ১২টি উপজেলা দল অংশগ্রহণ করবে। প্রথম দিনে শাজাহানপুর উপজেলা বনাম আদমদিঘী উপজেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর