২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মালিক সহ ৬টি মহিষের মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মালিক সবুজ (৩২) সহ প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৬টি মহিষের মৃত্যু হয়েছে। নিহত সবুজ সারিয়াকান্দি পৌর এলাকার উত্তর হিন্দুকান্দি গ্রামের মৃত ইফাজ উদ্দিন  প্রাং এর ছেলে।

১৪ জুলাই (শুক্রবার) দুপুর ২টায় ফুলবাড়ী ইউনিয়নের গরুমারা ব্রীজের উত্তর পার্শে রামনগর পশ্চিম পাড়া কোলা পাথারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সবুজ ও তার দুই ভাই লুৎফর ও সুরুজের সাথে যৌথভাবে মহিষ লালন পালন করে জীবিকা নির্বাহ করতেন। তিন ভাইয়ের ছোট বড় ৬৫ টি মহিষ রয়েছে। তিন ভাই ও তাদের সন্তানেরা মহিষের খাবারের জন্য বিভিন্ন খোলা মাঠে নিয়ে যায়।
শুক্রবার সকালে রামনগর এলাকায় নিয়ে আসলে দুপুর ২ টায় রামনগর গ্রামের সাবেক ইউপি সদস্য সাজেদুর রহমান সাজুর সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ তারের সাথে জড়িয়ে ৬টি মহিষ বিদ্যুৎপৃষ্ট হয়। মহিষ বাঁচাতে এগিয়ে গেলে মহিষের মালিক সবুজ ঘটনার স্থলেই মারা যায়।
উল্লেখ্য, সরজমিনে ঘটনা স্থলে গিয়ে দেখা যায় সেচ পাম্পের সংযোগ নেয়া হয়েছে দূর্বল একটি বাঁশের খুঁটি দিয়ে। সচেতন মহল জানান, শক্তিশালী খুঁটি দিয়ে বিদ্যুৎ সংযোগ নেয়া হলে এমন দূর্ঘটনা ঘটতো না।

Tag
আরও খবর