কুলিয়ারচরে ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন আগামীকাল টাংগাইল প্রেস ক্লাব ও এসপি অফিসের সামনে মানববন্ধন বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট

তা'লীমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত


তা'লীমুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ও উপহার স্বরুপ আর্থিক সহযোগিতা ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। 


নোয়াখালীর চাটখিলে,তা'লীমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। 


১৪ জুলাই (শুক্রবার) তা'লীমুল কুরআন ফাউন্ডেশনের চাটখিল উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো.আব্দুল বাছিরের সঞ্চালনায় ও চাটখিল উপজেলা তা'লীমুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সকাল ৬:৩০ মিনিটে চাটখিল দারুল আরকাম দাখিল মাদ্রাসা মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত হাফেজদের নিয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 


প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা তা'লীমুল কুরআন ফাউন্ডেশনের উপদেষ্টা কড়িহাটি ছালেমিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন তা'লিমুল কুরআন ফাউন্ডেশন চাটখিল উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা মো.মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা ওলামা বিভাগের সভাপতি রাজগঞ্জ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উপাধ্যক্ষ ও চাটখিল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. মহিউদ্দিন হাসান। 


প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা কামরুল হাসান, হাফেজ আবুল হোসেন এবং হাফেজ আব্দুল মান্নান।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, চাটখিল কামিল (এমএ) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আ. ন. ম. মাছুম বিল্লাহ, চাটখিল উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা মোঃরকিব উদ্দিন, চাটখিল কামিল (এমএ) মাদ্রাসার আরবি প্রভাষক মুফতী মোঃইব্রাহিম খলিল, মাওলানা মো. ইমাম হোসেন, মাওলানা মুহাম্মদ রহমত উল্যাহ ও বিশিষ্ট ব্যবসায়ী মো.শহীদুল্লাহ্ বিপ্লব। 


অনুষ্ঠান শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন কারীদের নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী সকল প্রতিযোগিকে সান্তনা পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।

Tag
আরও খবর



6b066baec380e-251126110134.webp
অভিযোগ

৩ ঘন্টা ২৭ মিনিট আগে