রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

হার দিয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু বাংলাদেশের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-07-2023 05:06:09 pm

হার দিয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল। আজ গ্রুপ ‘এ’তে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকা ‘এ’ দলের কাছে ৪৮ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল।

কলম্বোতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ ‘এ’। ওপেনার আবিষ্কা ফার্নান্দোর সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৯ রানের পাহাড় গড়ে শ্রীলংকা। ১২৪ বল খেলে ১৩টি চার ও ৩টি ছক্কায় ১৩৩ রান করেন আবিষ্কা। এছাড়া মিনোদ ভানুকা ৫৭ ও পসিন্দু সুরিয়াবান্দারা ৪৩ রান করেন। বাংলাদেশের রিপন মন্ডল-সৌম্য সরকার ৩টি করে উইকেট নেন। রাকিবুল হাসান-মাহেদি ১টি করে উইকেট নেন।

৩৫০ রানের টার্গেটে টপ অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় ২৯ ওভার পর্যন্ত দারুণভাবে লড়াইয়ে ছিলো বাংলাদেশ। ২৯ ওভার শেষে ৪ উইকেটে ১৯০ করেছিলো তারা। কিন্তু কোন ব্যাটারই বড় ইনিংস খেলতে না পারায় শেষ পর্যন্ত হারতে হয় বাংলাদেশকে। ৯ বল বাকী থাকতে ৩০১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের যুবারা।  

বাংলাদেশের অধিনায়ক সাইফ হাসান ৫৩, ওপেনার মোহাম্মদ নাইম ৫১, সৌম্য ৪২, রাকিবুল ৪০, মাহেদি হাসান ৩১, জাকির হাসান ২৬ ও তানজিম হাসান সাকিব ২২ রান করেন।

আগামী ১৫ জুলাই গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমান ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩৪ দিন ১২ ঘন্টা ৫৯ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩৭ দিন ২০ ঘন্টা ৪ মিনিট আগে