চিলমারীতে "অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ব্রহ্মপুত্র নদ-রক্ষায়" স্থানীয়দের শান্তিপূর্ণ মানববন্ধন নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন সরকারি বিদ্যুতের তার চুরি, ব্যাপক সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ ধামরাইয়ে গ্রামের প্রথম কুরআনের হাফেজকে সংবর্ধনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে লালপুরে খাবার বিতরণ দৌলতদিয়া যৌনপল্লীতে  আধিপত্য  বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাট ! ধামরাইয়ে ৬৩ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার নাঙ্গলকোটে প্রত্যয় ও ভাতড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে ঈদে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই সিএনজি চালককে জরিমানা শেরপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গরু কুরবানি ও দোয়া মাহফিল চিলমারীতে "আবাসিক হোটেলে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ" হোটেল মালিক আটক শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত ‎রামপালে দেড় শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করলেন প্রতিমন্ত্রী চট্টগ্রাম বাগানবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন। বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ নোয়াখালীতে ঈদ আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্যামনগর গাবুরায় ৯০০ দরিদ্র প‌রিবা‌রে ব্রতীর কুরবানীর মাংস বিতরণ বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত

সুরমা নদীতে মা ও পোনামাছ নিধন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সুরমা নদীতে মা ও পোনামাছ নিধন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি 
হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে,মা ও পোনামাছ নিধন রোধে,সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৮লক্ষ টাকার আনুমানিক ১২০০মিটার নিষিদ্ধ বেড় জাল(মশারি জাল)জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট,সুনামগঞ্জ জেলা সদর উপজেলার নির্বাহী অফিসার ইউএনও সালমা পারভীন।আটককৃত বেড়জাল(মশারিজাল) জনসম্মুখে আগুনে পুড়ে ভুস্মিভূত করা হয়।

আজ (১৩ জুলাই)বৃহস্পতিবার সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সুনামগঞ্জ সদর এর আয়োজনে সকাল হতে বিকাল পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা,সুনামগঞ্জ সদর প্রশান্ত দে,মৎস্য অফিসের কর্মচারী আবু তোহা পিপুল সরকার,,ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ স্থানীয় গনমাধ্যম কর্মীরা। 

উল্লেখ্য যে এর পূর্বে গত ১০জুলাই সোমবার একই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে,নিষিদ্ধ বেড় জাল,কারেন্ট জাল দিয়ে  অবৈধভাবে মা ও পোনামাছ নিধনের দায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর অধীনে ১০০০ হাজার টাকা অর্থদণ্ড ও আনুমানিক  ৯লক্ষাধিক টাকা মূল্যের ৬টি বেড় জাল(মশারি জাল)জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়ে ভুস্মিভূত করা হয়।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন বলেন,হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে,মা ও পোনামাছ নিধন রোধে,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর