আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস স্টাফ ফখরুদ্দীনকে চিকিৎসা সহায়তা
বাবদ নগদ অর্থ প্রদান করা হয়েছে। উপজেলার সকল মাধ্যমিক স্কুলের শিক্ষকদের
পক্ষ থেকে এটাকা প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা ১.৩০ টার দিকে
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে টাকা হস্তান্তর করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক বদিউজ্জামান খান, যুগ্ম আহবায়ক তরুন
কান্তি সানান, শফিউল্লাহ, প্রধান শিক্ষক পরিমল কুমার দাশ, মোস্তাফিজুর
রহমান, অরুন কুমার গাইন, দুখীরাম ঢালী, শংকর কুমার গাইন, আলমগীর হোসেন,
সুশান্ত কুমার মন্ডল, আবু সাদেক এর নেতৃত্বে ৮০ হাজার টাকার মধ্যে প্রথম
কিস্তির ৫০ হাজার টাকা প্রদান করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
রফিকুল ইসলাম অসুস্থ ফখর উদ্দীনের পক্ষে সহায়তার টাকা গ্রহন করেন। বাকী
টাকা পরবর্তীতে প্রদান করা হবে। এসময় উপজেলা একাডেমীক সুপার ভাইজার
হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।
১ ঘন্টা ৪০ মিনিট আগে
৫ ঘন্টা ৬ মিনিট আগে
৫ ঘন্টা ২০ মিনিট আগে
৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫ ঘন্টা ৫০ মিনিট আগে
৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
৬ ঘন্টা ৫১ মিনিট আগে
৭ ঘন্টা ৮ মিনিট আগে