২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

বগুড়ায় বেড়েছে ডেঙ্গু আতঙ্ক

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বেশ কিছুদিন থেকে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই উপজেলায় একজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে।

১৩ জুলাই (বৃহস্পতিবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে।নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,  উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের গোছাইল গ্রামের আবু বকরের ছেলে ওমর ফারুক (৩০) জ্বর নিয়ে আজ হাসপাতালে ভর্তি হয়। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করলে তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপূর্বে গত মঙ্গলবার উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া গ্রামের হাফিজার রহমান (৭৫) নামে এক বৃদ্ধ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা গেছেন। এছাড়া উপজেলার কুন্দারহাটের আবদুর রাজ্জাকের ছেলে শামীম হোসেন (৩০) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স(বিজরুল) এর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল মাহমুদ লিটন বলেন, ওমর ফারুক নামের ওই রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া প্রেরণ করা হতে পারে। তবে ডেঙ্গু শনাক্ত করার জন্য আমাদের হাসপাতালে ব্যবস্থা রয়েছে।

তিনি আরও বলেন, এ বর্ষা মৌসুমে জ্বরে আক্রান্ত হলে সকলের সর্তক থাকতে হবে। প্রয়োজনে ডেঙ্গু পরীক্ষা করতে হবে।

আরও খবর