মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জে অসময়ে তরমুজ চাষ করে সফল তরুণ কৃষক দীন ইসলাম



ঈশ্বরগঞ্জে অসময়ে তরমুজের চাষ করে সফলতা পেয়েছেন উপজেলার বড়হিত ইউনিয়নের চরপুম্বাইল গ্রামের তরুণ কৃষক দীন ইসলাম (২০)। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় প্রণোদনা নিয়ে ৩৩ শতক জমিতে চাষ করেছেন সুইট মাস্টার জাতের তরমুজ। সরেজমিনে জমিতে গিয়ে দেখা যায় নেট দিয়ে ঢাকা তরমুজ ঝুলে আছে গাছের লতায় লতায়। মার্চ মাসের প্রথম সপ্তাহে চারা রোপনের পর বর্তমানে বাজারে বিক্রি শুরু হয়েছে তরমুজ । অসময়ের তরমুজ হওয়াতে প্রতিদিনই এলাকার মানুষ চাষ পদ্ধতি ও তরমুজ দেখতে আসছেন এবং বাজারেও এর চাহিদা রয়েছে ব্যাপক। উপরের চামড়ার রং সবুজ থাকাতে এর সোন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। 

কৃষক দীন ইসলাম জানান (৩০), উপ-সহাকারী কৃষি কর্মকর্তা আলী আখসার খানের পরামর্শে মালচিং পদ্ধতিতে এ তরমুজের আবাদ করা হয়েছে। প্রথমে অবিশ্বাস্য মনে হলেও দিন বাড়ার সাথে গাছে ফলন আসার পর মনে আশার সঞ্চার হয়েছে। লেখাপড়ার পাশাপাশি এখানে সময় দিচ্ছি। সঠিকভাবে ফসল সংগ্রহ করে বাজারে বিক্রি করতে পারলে লক্ষাধিক টাকা আয় হবে বলে তিনি জানান।  

উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান বলেন, কম সময়ে, স্বল্প খরচে অধিক ফলন ও ভালো দাম পাওয়ার আশায় তরুণ কৃষক দীন ইসলাম গ্রীস্মকালীন তরমুজ চাষ করেছেন। জমিটি গতবছর এসময় পতিত ছিল। পুষ্টিসমৃদ্ধ এই তরমুজ চাষ করে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি ফসলের নিবিড়তা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।


Tag
আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯৫ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে