ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ

বগুড়ায় একইদিনে গলায় ফাঁস দিয়ে দু'জনের মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে একইদিনে বিটল মন্ডল (৩৬) ও  কিরন কুমার সাহা (২৫) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম।
জানা গেছে, ৩ সন্তানের জনক বিটল মন্ডল উপজেলার কুতুবপুর ইউনিয়নের পারদেবডাঙ্গা গ্রামের আবুল হোসেন  মন্ডলের ছেলে এবং কিরন কুমার সাহা সারিয়াকান্দি পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের  হিন্দুকান্দি গ্রামের আকালু সাহার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে বিটল মন্ডলের সাথে তার স্ত্রীর ঝগড়ার পর বুধবার সকাল সাড়ে ১০ টায় বিটল মন্ডলের পরিবারের লোকজন তার শয়ন ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশটি দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দিলে সারিয়াকান্দি থানা পুলিশ লাশ উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর উপর অভিমান করে বিটল মন্ডল আত্মহত্যা করতে পারে। 
অপরদিকে, একই দিন (বুধবার) দুপুরে  কিরন কুমার সাহা'র শয়ন ঘরের তীরের সাথে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো লাশ দেখে তার পরিবারের লোকজন পুলিশে সংবাদ দিলে সারিয়াকান্দি থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রেম ঘটিত কারণে কিরন কুমার সাহা আত্মহত্যা করতে পারে বলে ধারণা এলাকাবাসীর।
সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, উদ্ধারকৃত দুটি লাশেরই অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং অস্বভাবিক মৃত্যুর কারণে ২টি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে