দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশীপে দ্বিতীয় রাউন্ডের হিটে প্রথম হয়ে তৃতীয় রাউন্ডে বাংলাদেশের মান্নান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-07-2023 12:49:10 pm

এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডের হিটে সর্বোচ্চ স্কোর করে তৃতীয় রাউন্ডে উঠেছেন বাংলাদেশের মোহাম্মদ মান্নান। মালদ্বীপের সার্ফ কে. টুলুসদো দ্বীপে চলমান প্রতিযোগিতায় আজ পুরুষ ওপেন বিভাগের সপ্তম প্রথম হিটে ১ম স্থান প্রথম হয়ে তৃতীয় রাউন্ডে উঠেন মান্নান। হিটে তিনি ১০.৬৬ পয়েন্ট নিয়ে ১ম স্থান লাভ করেন। 

এতে ১০.৬০ পয়েন্ট নিয়ে ২য় হয়েছেন স্বাগতিক মালদ্বীপের সার্ফার এডাম মুঈন ইব্রাহিম এবং ৫.৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন থাইল্যান্ডের নাত্রি। আগামীকাল তৃতীয় রাউন্ডের প্রথম হিটে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন মান্নান। ওই গ্রুপে তার প্রতিপক্ষ যথাক্রমে ভারতের রমেশ বুদিহাল মালদ্বীপের আবদুল্লা আরিফ ও সিঙ্গাপুরের জুলিয়ান মার্ক।

আজ দিনের শুরুতেই অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের প্রথম হিটে প্রতিদ্বন্দ্বিতায় নামেন মান্নান । এই সময় তিনি তিনটি রাইড নেন (তিনটি ঢেউ)। প্রথম রাইডে ৪.৩৩ পয়েন্ট এবং পরের দুইটি রাইডে যথাক্রমে ১.৫০ ও ৬.৩৩ পয়েন্ট লাভ করেন। নিয়ম অনুযায়ী সেরা দুইটি রাইডের পয়েন্ট আমলে নেয়া হয়।

অপরদিকে মালদ্বীপের মুঈন ইব্রাহিম প্রথম রাইডে ৩.৫০ পয়েন্ট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেন। পরের তিনটি রাইডে তিনি সংগ্রহ করেন যথাক্রমে ৫.৫০, ৫.০০ এবং ৫.১০ পয়েন্ট। এছাড়া থাইল্যান্ডের নাত্রি সংগ্রহ করেছেন যথাক্রমে ২.৬৭ ও ৩.০৩পয়েন্ট (তিনি মাত্র দুটি রাইড নিতে পেরেছেন)।  

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টে অংশ নিচ্ছে এশিয়ার ১৮টি দেশ। বাংলাদেশ ছাড়াও অন্য দেশগুলো হচ্ছে ভারত, শ্রীলংকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মঙ্গোলিয়া, চাইনিজ তাইপে, সৌদি আরব, ফিলিস্তিন, আফগানিস্তান, লেবানন, থাইলান্ড, ইরান, দক্ষিন কোরিয়া ও স্বাগতিক মালদ্বীপ। 

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৬ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩০ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে